শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

বৃষ্টির দিনের সাজ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৬ পূর্বাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বর্ষা মানেই আকাশ কালো করা মেঘ, ঝরঝর বৃষ্টি। কখনও আবার রোদ-মেঘের লুকোচুরি। রোদ-বৃষ্টি যাই হোক না কেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শরীর থেকে ঘাম ঝরে। এ কারণে এমন দিনে মেকআপ নিয়ে নারীদের মধ্যে একটা দ্বিধা থেকেই যায়।

ঘাম, ভেজা ভাব, আর্দ্রতা সব মিলিয়ে সাজটা যেন ঠিক টিকে থাকতে চায় না। কখনও মেকআপ গলে পড়ে, কখনও আবার পুরো মুখ হয়ে যায় বিবর্ণ আর ক্লান্ত। অথচ প্রতিদিনের জীবনে একটু পরিকল্পনা আর সঠিক প্রসাধন বাছাই করে এই বর্ষাতেও মেকআপে থাকা যায় ঝকঝকে ও আত্মবিশ্বাসী।

মেকআপ শুরুর আগে

বৃষ্টি যেমন মাটি ভেজায়, তেমনি আমাদের ত্বকেও আর্দ্রতা এনে দেয়। সেই আর্দ্রতার সঙ্গে যদি সঠিক স্কিন কেয়ার না হয়, তাহলে মেকআপ সহজেই গলে যায়। এ কারণে মেকআপের আগে ত্বককে প্রস্তুত করে নেওয়া জরুরি।

ক্লিনজিং

বাইরে বের হওয়ার আগে ও পরে ত্বক পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। বর্ষার ভ্যাপসা গরমে ধুলাবালু ও ঘাম জমে মুখে ব্রণ, র‍্যাশ বা অ্যালার্জি হতে পারে। তাই এমন ক্লিনজার ব্যবহার করুন, যা ত্বক পরিষ্কার করে, আবার খুব শুকনোও করে না।

টোনিং

অ্যালকোহল ফ্রি টোনার ব্যবহার করলে ত্বকে বাড়তি তেল নিয়ন্ত্রণে থাকে। এটি মেকআপের জন্য এক ধরনের প্রাকৃতিক প্রাইমারের কাজ করে।

অয়েল ফ্রি ময়েশ্চারাইজার

ময়েশ্চারাইজার বর্ষায় অনেকেই বাদ দেন, এটি একেবারেই ভুল। ময়েশ্চারাইজার স্কিনকে ভেতর থেকে হাইড্রেট রাখে। তবে অয়েল ফ্রি বা জেল টাইপ হালকা ময়েশ্চারাইজার বেছে নেওয়াই ভালো।

প্রাইমার

অনেকেই প্রাইমার ব্যবহার করেন না। বর্ষার দিনে এই ছোট্ট পণ্যই মেকআপ লম্বা সময় ধরে রাখে। ম্যাট প্রাইমার মেকআপ ত্বকে বসতে সাহায্য করে, তেল নিয়ন্ত্রণে রাখে এবং ত্বক করে তোলে কোমল। প্রাইমার শুধু মুখে নয়, চোখের পাতাতেও একটু লাগিয়ে নিলে আইশ্যাডো অনেকক্ষণ ধরে থাকে।

বিবি, সিসি ক্রিম 

এ ধরনের পণ্য স্কিনে হালকা কভারেজ দেয়, ত্বকের টোন ঠিক করে, আর ঘাম বা বৃষ্টিতে সহজে গলে পড়ে না।

ফাউন্ডেশন

যদি ফাউন্ডেশন লাগাতেই চান, তাহলে ওয়াটারপ্রুফ, ম্যাট ফিনিশ ফাউন্ডেশন ব্যবহার করুন।

কনসিলার

হালকা স্পট কভার করতে অল্প কনসিলার ব্যবহার করা যেতে পারে। তবে কনসিলার যেন ক্রিজে না জমে, তাই সেটি ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে।

জে.এস/

বৃষ্টির দিনের সাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250