সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

শাকিব আমার সঙ্গে দেখা করতে লুকিয়ে শিলিগুড়ি আসে: অপু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৪

#

ভালোবেসে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সংসার পেতেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিয়ের পর লুকিয়ে টানা আট বছর সংসার করেন তারা। ২০১৭ সালের ২৭শে সেপ্টেম্বর তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান আব্রাম খান জয়। এরপরই পাল্টে যায় শাকিব-অপুর জীবনের মোড়।

কারণ সন্তানের বিষয়টি গোপনই রাখতে চেয়েছিলেন অভিনেতা। একই বছর গণমাধ্যমে পুত্রসন্তানের কথা প্রকাশ করার পরেই ভেঙে যায় শাকিব-অপুর সংসার। যদিও এসব এখন পুরোনো হয়ে গেছে। তবুও মাঝে মাঝে শাকিবের সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মরণ করেন অপু।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে ঘটে যাওয়া নানান ঘটনা শেয়ার করেন এই নায়িকা। তিনি জানান, একবার নাকি তার সঙ্গে দেখা করতে কিছু না জানিয়েই ভারতের শিলিগুড়ি চলে গিয়েছিলেন শাকিব।

সে ঘটনা বর্ণনা করে অপু বলেন, একদিন ভোরে শাকিবের সহকর্মী আমাকে ফোন দিয়ে জানায়, তারা চ্যাংরাবান্ধা বর্ডারে আছে। আমি বললাম, মানে? তখন বিছানা থেকে লাফিয়ে উঠে আমার মেজ বোনকে বললাম শাকিবের কাণ্ড। সে পুরোটা দাদাকে বলল। দাদাও ঘটনা জেনে লাফিয়ে উঠলো।

তিনি আরও বলেন, শুটিং ফাঁকি দিয়ে সারারাত বাসে চড়ে সেখানে গিয়েছিল শাকিব। এমন অবস্থায় দাদাকে বললাম, তিনি সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে বর্ডার পর্যন্ত চলে গেল, সঙ্গে আমিও ছিলাম। এরপর দাদা শিলিগুড়িতে শাকিবের জন্য একটি হোটেল বুক করেন।

চিত্রনায়িকা বলেন, শাকিব অনেক সহজসরল। আমাদের যেদিন বিয়ে হয়েছে সেদিনের একটা কথা এখনও কানে বাজে। শাকিব হুট করেই আমাকে বলে- চলো বিয়ে করে ফেলি। আমি বললাম, বিয়ে করে ফেলব, কীভাবে সম্ভব! এর জবাবে আমাকে বলেছিল, স্ত্রীকে একজন স্বামী যেভাবে ভালোবাসে, আমি ঠিক একজন স্বামীর জায়গা থেকে সেভাবেই তোমাকে ভালোবাসব।

শাকিবের সঙ্গে প্রেম নিয়ে অপুর পরিবারের কি মত ছিল? এ প্রসঙ্গে নায়িকা বলেন, আসলে প্রেমটা খুব একটা করতে পারিনি আমরা। মায়ের এত কমিটমেন্ট, এত প্রেসার ছিল! সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত হয়ে গেছে। আমার মা প্রথম দিকে বিয়েটা না মানলেও পরে মেনে নেয়।

ওআ/

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250