রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ছেলেকে নিয়ে অশোভন মন্তব্য করায় খেপলেন অপূর্ব

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ৯ই আগস্ট ২০২৫

#

ছেলে আয়াশের সঙ্গে অপূর্ব। ছবি: সংগৃহীত

জিয়াউল ফারুক অপূর্ব একটি ভিডিও পোস্ট করেছিলেন ৫ই আগস্ট। সাত মাস আমেরিকা কাটিয়ে ওই দিন দেশে ফেরেন অভিনেতা। বাড়িতে ঢুকেই চলে যান ছেলে আয়াশের ঘরে। আয়াশ তখন ঘুমাচ্ছিল। অপূর্ব গিয়ে ছেলের ঘুম ভাঙান। ঘুম থেকে উঠেই বাবাকে দেখে অবাক হয়ে যায় আয়াশ! আনন্দে কেঁদে ফেলে।

বাবা-ছেলের দুই মিনিটের এ ভিডিও দেখে মন ভিজেছে দর্শকের। অনেকে আবার বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্যও ছড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায়। মা-বাবার আদর থেকে বঞ্চিত আয়াশ, ঠিকমতো ছেলের খেয়াল রাখেন না অপূর্ব—এমন নানা কিছু লিখে অসংখ্য কার্ড পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ছেলেকে জড়িয়ে এমন গুজব রটানোয় খেপেছেন অপূর্ব। এ বিষয়ে সাইবার ক্রাইম ইউনিটের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। ইতিমধ্যে তিনজনকে শনাক্ত করা হয়েছে। অন্যদেরও শিগগির আইনের আওতায় আনা হবে। শুক্রবার (৮ই আগস্ট) রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছেন অপূর্ব।

ফেসবুকে অপূর্ব লেখেন, ‘কিছু মানুষের সত্য-মিথ্যের বোধ নেই, ন্যূনতম সম্মানবোধও না। কিছু মানুষের গসিপ আর মিথ্যার কারখানা সমাজকে বিষাক্ত করে। আর কিছু গড়পড়তা মানুষ, যাচাই না করেই শেয়ার করেন, রিঅ্যাক্ট দেন, ভুল বিচার করেন। সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা নিয়েও চলে নোংরা বিচার ও আজেবাজে কথাবার্তা। এটা শুধু লজ্জাজনকই নয়, চরম অমানবিক।’

জে.এস/

জিয়াউল ফারুক অপূর্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250