মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যাত্রীদের জন্য সুখবর, ছুটির দিনে মেট্রোরেলের সংখ্যা আরও বাড়ছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সুখবর)

যাত্রীদের সুবিধার্থে শুক্রবারে মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত এসেছিল। এবার ছুটির দিনটিতে ট্রেন সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল।

দিয়াবাড়িতে ডিএমটিসিএলের প্রশাসনিক ভবনে এ বিষয়ে গণমাধ্যমকে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

তিনি বলেন, আগামী শুক্রবার (১৮ই অক্টোবর) থেকে দুই মিনিট করে কমানো হচ্ছে হেডওয়ে, এতদিন শুক্রবারে চলা ৬০টি পরিবর্তে ৭২টি ট্রেন চলাচল শুরু করবে। ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে ২০০টি ট্রেন চলাচল করে বলেও জানান তিনি।

আবদুর রউফ বলেন, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার কারণে দ্রুত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন দুটি চালু করতে পেরেছি। অভ্যন্তরীণ সম্পদের (লোকাল রিসোর্স) ব্যবহার ও তুলনামূলক কম চাপ থাকা তিন স্টেশনের (উত্তরা সেন্টার, দক্ষিণ ও বিজয় সরণীর) কিছু যন্ত্রপাতি দিয়ে প্রতিস্থাপনের কৌশল নেয়ার কারণে স্টেশন দুটি দ্রুত চালু করা সম্ভব হয়েছে।

স্টেশন দুটির জন্য বিদেশ থেকে যেসব যন্ত্রপাতি আনা দরকার, সেগুলো দ্বিতীয় ধাপে আনা হবে বলেও জানান তিনি।  

দুটি স্টেশন মেরামতে নতুন করে কোনো অর্থ লাগেনি বলেও জানান এমডি রউফ। তিনি বলেন, দুই স্টেশন মেরামতে যে টাকা খরচ হয়েছে, সেটার জন্য সরকারের কাছে নতুন কোনো বাজেট দেয়া হবে না। বিদ্যমান প্রকল্পের বরাদ্দকৃত অর্থ থেকেই সমন্বয় করা হবে।

ওআ/কেবি

মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250