মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক পর্যবেক্ষক দল নিয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা *** ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১ *** গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী *** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

আমেরিকার টি-২০ দলে জায়গা পেলেন সাবেক যে কিউই অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০১৮ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে কোরি অ্যান্ডারসন ২০২০ সালে পাড়ি জমান মার্কিন মুল্লুকে। সেখানে মাইনর লিগ ক্রিকেট (এমএলসি) মাতিয়ে নজর কেড়েছেন সাবেক কিউই অলরাউন্ডার।

তারই স্বীকৃতি হিসেবে আমেরিকার জাতীয় দলে জায়গা পেলেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার। ফলে প্রায় ছয় বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি। 

আমেরিকায় পা রেখে অ্যান্ডারসন ঘরোয়া টি-টোয়েন্টিতে ২৮ ইনিংস খেলে ১৪৬ স্ট্রাইক রেটে করে ফেলেছেন ৯০০-এরও বেশি রান। এমন পারফরম্যান্সের পর আগামী জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও হয়তো তাকে ভাবছে আমেরিকা।

তবে আপাতত কানাডার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ জনের দলে রাখা হয়েছে অ্যান্ডারসনকে। তিনি ছাড়াও হারমীত সিং, মিলিন্দ কুমার, আন্দ্রিস গওস, শ্যাডলি ফন শালকভিক ও নিতিশ কুমারের মতো অভিবাসী ক্রিকেটারদের জায়গা হয়েছে দলে।

আরো পড়ুন:প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

জানা গেছে বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গেও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে আমেরিকা। 

 এইচআ/ 

আমেরিকা কোরি অ্যান্ডারসন টি-২০ দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250