রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

একই নম্বর পাওয়ায় অতিরিক্ত দুই প্রার্থী সহকারী জজ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। মোট ১০২ জন প্রার্থী সহকারী জজ পদে সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত হয়েছেন।

উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১০০তম, ১০১তম ও ১০২তম মেধা অধিকারী প্রার্থী একই নম্বর পাওয়ায় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১০০ জন প্রার্থীর সঙ্গে অতিরিক্ত দুজন প্রার্থীসহ ১০২ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে।

রোববার (২৩শে ফেব্রুয়ারি) বিজেএসসির ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রার্থী অসত্য তথ্য প্রদান বা তথ্য গোপন করলে বা তার যোগ্যতার ঘাটতি থাকলে বা আবেদনপত্রে অন্য কোনো গরমিল পরিলক্ষিত হলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রার্থীদের উপস্থিতির স্থান ও তারিখ নির্ধারণ করে যথাসময়ে দৈনিক পত্রিকা, কমিশনের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। স্বাস্থ্য পরীক্ষায় অথবা পুলিশ ভেরিফিকেশনে কোনো প্রার্থী অযোগ্য ঘোষিত/বিবেচিত হলে ওই প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

সাময়িক মনোনয়নকে নিয়োগপ্রাপ্তির অধিকার হিসেবে দাবি করা যাবে না। প্রকাশিত ফলাফলে কোনো ভুল পরিলক্ষিত হলে বা যুক্তিসংগত প্রয়োজনে কমিশন তা পরিবর্তন, পরিবর্ধন কিংবা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে।

হা.শা./কেবি

জুডিশিয়াল সার্ভিস কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250