মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

নিজের প্রিয় চরিত্রকে বিদায় জানালেন হলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৫

#

সহশিল্পীর সঙ্গে সারা জেসিকা পার্কার। ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী সারা জেসিকা পার্কার। জনপ্রিয় টিভি সিরিজ ‘অ্যান্ড জাস্ট লাইক দ্যাট’-এ অভিনয় করে খ্যাতির চূড়ায় পৌঁছান তিনি। সিরিজে এ অভিনেত্রীর চরিত্রের নাম ‘ক্যারি ব্র্যাডশ’। দীর্ঘদিনের প্রিয় চরিত্রটিকে এবার বিদায় জানাতে চলেছেন সারা। প্রায় ৩০ বছর ধরে পর্দায় এ চরিত্রে অভিনয়ের পর সারা জেসিকা পার্কার সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ‘ক্যারি ব্র্যাডশ’-এর সঙ্গে যাত্রার ইতি টানবেন তিনি।

এ ছাড়াও এটি তার ক্যারিয়ারের জন্য ‘অসাধারণ’ এক অভিজ্ঞতা ছিল বলেও মন্তব্য করেন এ অভিনেত্রী। ইভান রস কাটজকে দেওয়া সাক্ষাৎকারে পার্কার জানান, ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ সিরিজের প্রত্যাবর্তন সব সময়ই বিশেষ ছিল। তবে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, এটাই কি ক্যারি ব্র্যাডশের শেষ অধ্যায় তখন তিনি বলেন, ‘এটি নিশ্চিত করে বলা ভীষণ কঠিন।’

অভিনেত্রী ব্যাখ্যা করেন যে, তিনি ও মাইকেল প্যাট্রিক কিং একসঙ্গে আলোচনা করেই এই সিরিজটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। এত সফল একটা সিরিজের সমাপ্তি ঘটানোর কারণ সম্পর্কে পার্কার বলেন, ‘আপনি কেন এমন কিছু বন্ধ করবেন, যা এখনো সফল? মূলত কাজ এবং অনুষ্ঠানটির প্রতি আমাদের গভীর স্নেহ ও অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধাই এই সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করেছে।’

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে সিরিজটির নির্মাতা মাইকেল প্যাট্রিক কিং ঘোষণা করেন, ‘অ্যান্ড জাস্ট লাইক দ্যাট’ সিরিজটির তৃতীয় সিজন শেষে ইতি টানা হবে। এ ঘোষণার পরই পার্কার ক্যারি ব্র্যাডশ চরিত্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক আবেগঘন পোস্ট দেন। চরিত্রটি ২৭ বছর ধরে এ অভিনেত্রীর ক্যারিয়ারে বিশেষ প্রভাব বিস্তার করে আছে। বর্তমানে এইচবিও ম্যাক্সে দর্শকরা সিরিজটি দেখতে পাচ্ছেন।

সারা জেসিয়া পার্কার ‘হোকাস পোকাস’, ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’, ‘দ্য ফ্যামিলি স্টোন’, ‘ফেইলিওর টু লঞ্চ’ সিনেমাগুলোয় অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত।

জে.এস/

হলিউড অভিনেত্রী সারা জেসিকা পার্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250