শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা?

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি।

মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।

এর মধ্যে নতুন খবর দিল জিও সুপার। সংবাদমাধ্যমটির দাবি, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে চায় পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে জিও সুপার।

মোস্তাফিজ আইপিএল থেকে বাদ পড়ার পর নিরাপত্তা ইস্যুতে ভারত থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নিতে আইসিসিকে দুবার চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, গ্রুপপর্বে লিটনদের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে। অন্য ম্যাচটির ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।

বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে এতটাই অনড় যে, ভেন্যু বদলালেও ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না দলটি। গতকাল শনিবার (১০ই জানুয়ারি) নিজেদের এই অবস্থানের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ভারতে না খেললে বাংলাদেশের ম্যাচগুলোর বিকল্প ভেন্যু হবে শ্রীলঙ্কা। শেষপর্যন্ত সেটাও না হলে লিটনদের ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান। জিও সুপারকে এমনটাই জানিয়েছে পিসিবির সূত্র।

বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য করাচি, রাওয়ালপিন্ডিসহ অন্য ভেন্যুগুলোও প্রস্তুত রয়েছে বলে দাবি করেছে ওই সূত্র।

যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজনের সম্ভাবনা নেই বললেই চলে। শেষপর্যন্ত ভারত থেকে সরে গেলে সহ-আয়োজক হিসেবে ম্যাচগুলো কেবল শ্রীলঙ্কায়ই আয়োজন করা সম্ভব।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250