শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

সার্জারি করে চেহারার যে পরিবর্তন করেছেন বারিশা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অভিনয়শিল্পীদের নিজের রূপ-চেহারায় পরিবর্তন আনার জন্য প্লাস্টিক সার্জারির ঘটনা নতুন কিছু নয়। বলিউড-হলিউডের অধিকাংশ তারকাই নিজের দৈহিক গঠনের কোনো পরিবর্তনের জন্য সার্জারি করিয়ে থাকেন। 

তবে বাংলাদেশে সার্জারির ঘটনা খুবই বিরল। একে তো খুবই ব্যয়বহুল, অন্যদিকে দেশে প্লাস্টিক সার্জারির মতো উন্নতমানের চিকিৎসা ব্যবস্থাও তেমন নেই। 

যে কারণে সার্জারির জন্য বাহিরের কোনো দেশকেই বেছে নিতে হয় শিল্পীদের। তবে বর্তমান সময়ের দেশের আলোচিত মডেল ও ব্র্যান্ড প্রমোটার বারিশা হক নিজের রূপ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য চেহারায় সার্জারি করিয়েছেন। যার ফলে তার চেহারায় আমুল কিছু পরিবর্তন এসেছে।

সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন বারিশা নিজেই। যেখানে তিনি জানান, সার্জারি করিয়ে চেহারার শেপ, নাক, চোখ ও কপালের পরিবর্তন এনেছেন তিনি। 

এ বিষয়ে বারিশা বলেন, ‘আমি প্রায় সবই পরিবর্তন করেছি। শুধু মনটা আগের মতো আছে।’

এই মডেলের কথায়, ‘আমার চেহারার শেপ আগে রাউন্ড ছিল, সেটা ভি শেপ করেছি। তারপর নাকে কিছু পরিবর্তন এনেছি। নাকটা আগে বোঁচা ছিল, সেটা ঠিক করেছি। চোখে কিছু পরিবর্তন এনেছি। বোটক্স করেছি, ফিলার করিয়েছি। এছাড়া কপালে ভাঁজ পড়া, সেটাও ঠিক করেছি।’ 

প্রসঙ্গত, বারিশা হক একাধারে একজন ব্র্যান্ড প্রমোটার, উপস্থাপিকা, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। তবে বছরজুড়ে ব্রান্ড প্রমোটে তাকে বেশি ব্যস্ত দেখা যায়। 

ওআ/কেবি

বারিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250