ছবি: সংগৃহীত
আর মাত্র কয়েক দিন পর পবিত্র ঈদুল আজহা। স্কুল-কলেজে ছুটি শুরু হওয়ায় আগেভাগেই বাড়ি ফিরতে শুরু করেছে বহু মানুষ। ঈদ উপলক্ষে আগামী ২৫ মে সোমবার শুরু হবে সরকারি টানা ৭ দিনের ছুটি। তবে ট্রেনে অগ্রিম টিকিটধারীদের ঈদযাত্রা শুরু হবে ২৩ মে থেকে। আর ঈদ শেষে ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। এদিন আগামী ৩১ মের টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে । আজ শুক্রবার বিক্রি করছে আগামী ১ জুনের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট।
সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এর পর দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের ফিরতি টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
ফিরতি যাত্রার এ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ ৪টি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।
রেলওয়ের সূত্রে থেকে জানা গেছে, আগামীকাল ২৩ মে বিক্রি করা হবে আন্তনগর ট্রেনের ২ জুনের টিকিট, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের টিকিট।
খবরটি শেয়ার করুন