মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

বসন্ত বরণে হাবীবুল্লাহ বাহার কলেজে দিনব্যাপী পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

বসন্ত বরণে হাবীবুল্লাহ বাহার কলেজে দিনব্যাপী পিঠা উৎসব। ছবি : সুখবর

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত হাবীবুল্লাহ বাহার কলেজে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। সমাজবিজ্ঞান ও অন্যান্য বিভাগগুলোর নামে মোট ২৩টি স্টল সারিবদ্ধভাবে সাজানো হয়েছে এই পিঠা উৎসবে। মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই পিঠা উৎসবের আয়োজন করে কলেজ কতৃপক্ষ।

হাবীবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ওয়াসিউল মাসুম বলেন, এই পিঠা উৎসবের আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। এ ধরনের উৎসব শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে এবং মানসিকতার বিকাশ ঘটায়। 

তিনি আরও বলেন, আমরা প্রতি বছর পিঠা উৎসব, গণিত উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকি।

আরো পড়ুন : কবিতা : ভালোবাসা কারে কয় —ইব্রাহীম খলিল জুয়েল

অধ্যক্ষ আরও বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আরও বেশি সাংবাদিক পেশায় নিয়োজিত হোক এতে কলেজের সুনাম দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং সত্য বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছাবে।

সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হুমায়ুন কবির মোড়ল বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত এই পিঠা উৎসবে আনন্দ উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা। এ ধরণের আয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সুদৃঢ় সম্পর্ক সৃষ্টি করে।

তিনি আরও বলেন, হাবীবুল্লাহ বাহার কলেজের ২৭টি বিভাগই সুন্দর এবং পরিপাটি, তবে সমাজবিজ্ঞান বিভাগ একটু বেশি সুন্দর। 

এস/ আই.কে.জে/

পিঠা উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250