বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু

কবিতা : সবার সবকিছু জানতে নেই —শাহিনুর রহমান

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

সবার সবকিছু জানতে নেই

—শাহিনুর রহমান

এসেছিলাম ভালোবাসার খোঁজে, 

দেখিয়ে দিলে শূন্যতা।

অথচ চারিপাশে দিব্যি চলছে কতো সওদা।

এখন বুঝলাম কোথায় রয়েছে সেই অযোগ্যতা!!


খুব কি দরকার ছিল,

না জেনেই তো জীবন ছিল সুন্দর!

যা ছিল তাকেই না হয় ভালোবাসা মনে করে-

কাটিয়ে দিতাম এক জীবন!


সুখটা সইলো না তোমার, 

তাই গভীর ষড়যন্ত্র।

দেখিয়ে দিলে কিছু বেনামী ভালোবাসার চিহ্ন।


খোঁজাখুঁজি আর অভিনয়ের মাঝে

ভালোবাসা আজ নিলামে,

ডাক হাঁকিয়ে উঠছে মূল্য,

পুঁজিবাদদের ভিড়ে তাই আমজনতা! 

খুবই নগণ্য।


গড়ে উঠেছিল ভালো থাকার একটু অভিনয়,

কিন্তু নাটাইটা অন্যের হাতে,

একটাতেই যে ঘূর্ণিপাক খাই!


বাগানের ফলগুলো আজো অপরিপক্ক,

পুকুরের কিছু মাছ হাটে ডাঙায়।

বেড়েছে শেয়ালেরও উৎপাত,

মুরগির সাথে ডিমও হারাই।

ভাদাইম্মা ছেলেগুলো ভারি দুষ্টু,

শুধু ঘোরে এ পাড়ায় আর ও পাড়ায়।


এভাবেই নাহয় চলতো জীবন!

চলে যেতো, 

অন্তর ভালোবাসাটা থাকতো দাড়িপাল্লার উর্ধ্বে।

মানুষ হয়ে চললে, মানুষ হওয়াটা কষ্টের।

তাইতো বলি, 

সবকিছু সবার জানতে নেই, বুঝতে নেই।

আরো পড়ুন : কবিতা : ক্ষণিকের মনবাস —শাহিনুর রহমান

এস/ আই.কে.জে/

কবিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250