বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পরীমণির বয়স নিয়ে গোপনীয়তা ফাঁস হলো

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বয়সের ব্যাপারে অভিনেত্রীরা বরাবরই আপোষহীন। অনেক গোপন কথা প্রকাশ করলেও বয়স প্রকাশ করতে নারাজ তারা। অভিনেত্রী পরীমণির বয়স নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। 

আজ ২৪শে অক্টোবর পরীমণির জন্মদিন। এদিন জীবনের ৩২টি বসন্ত পূর্ণ হলো তার। ৩৩-এ পা ছোঁয়ালেন তিনি। এবার বেশ সাদামাটা জন্মদিন পালন করেছেন নায়িকা। কাছের মানুষ ও দুই সন্তানকে নিয়ে কেক কেটেছেন।

আরও পড়ুন: প্রথম স্বামীকে ডিভোর্স, এবার বাল্যবন্ধুর প্রেমে মজেছেন মধুমিতা

জন্মদিনের প্রথম প্রহরে লাইভে এসে পরীমণি বলেন, ‘আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমার জন্মদিন পালন করার কোনো পরিকল্পনাই ছিল না। কারণ আমার নানা ভাই ছাড়া আমি বড্ড একা। প্রতিবছর নানু ভাইয়ের হাত ধরেই কেক কাটতাম। কিন্তু নানু ভাই তো এখন আর নেই। ভেবেছিলাম, জন্মদিনে যান্ত্রিক এই শহর থেকে দূরে কোথাও গিয়ে নিজের মতো সময় কাটাবো। কিন্তু আমার কাছের প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর তাই আমিও চাই এই বিশেষ মুহূর্তটি আমার দুই সন্তান ও ১ কোটি ৬০ লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে।’

এসি/কেবি


পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250