বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে ভারতীয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ পূর্বাহ্ন, ৩১শে মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

হিজাব পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কট্টরপন্থীদের ট্রলের মুখে পড়েছেন বলিউড ও ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। স্বামী ভিকি জৈনের সঙ্গে সম্প্রতি আবুধাবিতে বেড়াতে যান অঙ্কিতা। সেখান থেকে স্বামীর সঙ্গে একগুচ্ছ রোমান্টিক মুহূর্ত শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তাতেই একশ্রেণির নেটিজেনের উগ্র মন্তব্য ও কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে।

অঙ্কিতার পোস্ট করা কয়েকটি ছবিতে তাকে হিজাব পরা অবস্থায় দেখা গেছে। মূলত এই হিজাব নিয়েই অনেকের আপত্তি। ক্ষুব্ধ নেটিজেনরা কমেন্ট বক্সে উগরে দিয়েছেন তাদের ক্ষোভ। ছবিগুলো দেখার পর কট্টরপন্থী নেটিজেনদের একটি অংশ অঙ্কিতাকে লক্ষ্য করে নেতিবাচক মন্তব্য করা শুরু করে। তাঁর ধর্মবিশ্বাস নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

কেউ কেউ মন্তব্য করেন, ‘হিন্দু হয়েও কেন হিজাব পরেছেন?’ আবার কেউ সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, ‘আপনি কি ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে গেছেন?’ ক্ষোভ এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে, অনেকে একযোগে অঙ্কিতাকে আনফলো করার ডাকও দিয়েছেন।

অঙ্কিতার হিজাব পরাকে কেন্দ্র করে নেটদুনিয়া এখন দুই ভাগে বিভক্ত। মুসলিম রীতি মেনে মাথায় হিজাব পরায় অনেকে যেমন অভিনেত্রীর ওপর চটেছেন, তেমনি অনেকে আবার অঙ্কিতার এই পোশাকের মধ্যে খুঁজে পেয়েছেন ধর্মীয় সহনশীলতার সুন্দর বার্তা।

হিজাব নিয়ে অঙ্কিতাকে কটাক্ষ করায় অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তার ভক্তরা। অনেকেই উল্লেখ করেন যে, ধর্মীয় স্থানে প্রবেশের ক্ষেত্রে মাথা ঢেকে রাখা বা নির্দিষ্ট পোশাকবিধি মেনে চলা সাধারণ নিয়মের অংশ। স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় স্থানের নিয়মকে সম্মান জানিয়েই অঙ্কিতা ওই পোশাক পরেছিলেন। সংকীর্ণ মানসিকতা পরিহার করে অন্য দেশের সংস্কৃতি ও ধর্মীয় স্থানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এই বিতর্ক নিয়ে অঙ্কিতা বা ভিকি এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে ট্রলারদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভক্তদের এই ঐক্যবদ্ধ অবস্থান সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে।

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250