শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সম্পর্কে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদন উপস্থাপন বুধবার

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৬ পূর্বাহ্ন, ৫ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বুধবার (৫ই মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্যানুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করবেন। 

জাতিসংঘের অফিশিয়াল ওয়েবসাইট অনুসারে অনুষ্ঠানটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় জেনেভা থেকে https://youtube.com/live/szaCueW3WLs ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। বাসসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

এর আগে সোমবার (৩রা মার্চ) জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে মানবাধিকারবিষয়ক বৈশ্বিক হালনাগাদ তথ্য তুলে ধরেন ফলকার টুর্ক। এ সময় তিনি আশা প্রকাশ করেন, তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্যানুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও বাস্তব চিত্র তুলে ধরায় এটি জবাবদিহি, ক্ষতিপূরণ এবং এ অবস্থা থেকে উত্তরণ ও সংস্কারকে সমর্থন করবে।

তিনি বলেন, ফৌজদারি মামলায় যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা ও সংখ্যালঘুদের ওপর প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বলেন, গত বছর সহিংসতায় ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলাদেশ। তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে নৃশংসভাবে দমনে মানবাধিকার লঙ্ঘন করেছে। দেশটি এখন একটি নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে।

এইচ.এস/


ফলকার টুর্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250