শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যে সুখবর দিলো সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা হয়রানির অবসান ঘটাতে সরকারের আন্তরিক উদ্যোগের অংশ হিসেবে নতুন সুখবর এসেছে। এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এসএমএসের মাধ্যমে তথ্য পেয়ে যাবেন। পাসপোর্ট সংগ্রহের জন্য আর দূতাবাসে ভিড় করতে হবে না।

মঙ্গলবার (৭ই জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। 

তিনি জানান, এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এসএমএসের মাধ্যমে তথ্য পেয়ে যাবেন। পাসপোর্ট সংগ্রহের জন্য আর দূতাবাসে ভিড় করতে হবে না ।

তিনি আরও জানান, প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানে শুরু থেকেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। এই উদ্যোগ প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, বিভিন্ন দেশের প্রবাসীদের ১ লাখ ৯৭ হাজার এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) আবেদন পেন্ডিং অবস্থায় ছিল। ইতোমধ্যে গত তিন সপ্তাহে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে, যা খুব শিগগিরই সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে। আশা করা হচ্ছে, আগামী এক মাসের মধ্যেই সবাই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। সেইসঙ্গে প্রবাসীদের ই-পাসপোর্ট প্রদানের উদ্যোগও নিয়েছে সরকার।

ওআ/কেবি

পাসপোর্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250