শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি

ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা নেই: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ২রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কে একধরনের অস্থিরতা বিরাজ করছে। ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের পূর্ণাঙ্গ আমদানি-রপ্তানি কার্যক্রম চললেও রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের হস্তক্ষেপে তা স্থগিত করা হয়েছে। অন্যদিকে ভারতের মাটিতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট কার্যক্রমও সম্প্রতি বাতিল করা হয়েছে।

আর পাকিস্তানের সঙ্গে তো যুদ্ধ শুরু ‘হয় হয়’ অবস্থা ভারতের। কাশ্মীর সীমান্তে গোলগুলি চলছে কয়েক দিন ধরে। এমন পরিস্থিতিতে এ অঞ্চলের ক্রিকেট নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে, আগস্টে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে বলে দাবি করছে 'টাইমস অব ইন্ডিয়া'। 

পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সফর ক্যালেন্ডারের অংশ (পূর্বনির্ধারিত) হলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না, সেই সম্ভাবনাই বেশি।

তবে বিসিবি সিরিজ বাতিলের আশঙ্কা উড়িয়ে দিয়েছে। বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম বলেন, ‘বিসিসিআই ও বিসিবির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ ধরনের রাজনৈতিক বা সামাজিক মন্তব্য ক্রিকেটকে প্রভাবিত করবে না বলে আমরা আশাবাদী। সিরিজ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়াবে।’

এইচ.এস/

বিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250