রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে? *** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব

নির্বাচন নিয়ে এনডিআই-আইআরআই’র রিপোর্টে কিছু যায় আসে না : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৩ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ফাইল ছবি

দেশে দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দেওয়া রিপোর্টে কিছু যায় আসে না।

রোববার (১৭ই মার্চ) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ‘জাতীয় শিশু দিবস ২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে মার্কিন দুই সংস্থার প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এনডিআই-আইআরআই’র প্রতিবেদনে মূলত তারা স্বীকার করে নিয়েছে, দেশে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি দেশে অন্যান্য সময় যে নির্বাচন হয়েছে; তার তুলনায় অনেক কম সহিংসতা হয়েছে।

তিনি বলেন, আমাদের দেশে এর আগে যে নির্বাচন হয়েছে বা এই উপমহাদেশে যে মানের নির্বাচন হয় সে তুলনায় দ্বাদশ জাতীয় নির্বাচনের মান অনেক উন্নত এবং একটি সুন্দর, ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এনডিআই-আইআরআই কী বলল এতে কিছু আসে যায় না।

আরও পড়ুন: বঙ্গবন্ধু পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দেন : পররাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি এবং তার মিত্ররা নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারা শুধু বর্জনই করেনি নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছিল। বিএনপি সহিংসতা করে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। যে দেশে নির্বাচন প্রতিহত করার জন্য ট্রেনে আগুন দেওয়া হয়, জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করা হয়, সেই প্রেক্ষাপটে অত্যন্ত ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি জাহাজ উদ্ধারে কাজ চলছে বলে জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলদস্যুদের কবলে থাকা জাহাজ ও নাবিকদের অক্ষতভাবে উদ্ধারে চেষ্টা চলছে।

জাহাজ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্ক ও সংযত হওয়ারও আহ্বান জানান তিনি। হাছান মাহমুদ বলেন, কী প্রক্রিয়ায় জাহাজ উদ্ধার করা হবে, তা জনসমক্ষে প্রকাশ করার বিষয় নয়।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের আগে, চলাকালীন ও পরে সম্ভাব্য নির্বাচনি সহিংসতা ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন (টিএএম) কাজ করে। তাদেরই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে।

এসকে/ এএম/ আই.কে.জে/

এনডিআই আইআরআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250