বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎

পরের সরকার অনুসরণ করতে বাধ্য হয় এমন দৃষ্টান্ত রেখে যেতে চাই: অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরবর্তী সরকার যাতে অনুসরণ করতে বাধ্য হয় এমন দৃষ্টান্ত রেখে যেতে চান বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আর্থিক খাতসহ সব খাতে দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে আমরা পরবর্তী সরকারের জন্য একটি পদচিহ্ন রেখে যেতে চাই। যেমন মেঠোপথের পরে হাইওয়ে হয়। আমরা যা করবো মানুষ কনসাস থাকবে। পরবর্তী সরকার যদি তা অনুসরণ না করে মানুষই বাধ্য করবে।’

শুক্রবার (২৭শে ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের আকাশ আর মেঘাচ্ছন্ন থাকবে না বলেও উল্লেখ করেন।

উপদেষ্টা আরও বলেন, ‘করাপশন, পলিটিক্যাল আনসার্টেনটি যদি না থাকত বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ অনেক ওপরে চলে যেত। আশা করি, আমরা লক্ষ্যে পৌঁছাব।’

আরও পড়ুন: চাকরিবিধি লঙ্ঘনের জন্য আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : উপদেষ্টা নাহিদ

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা প্রায়োরিটি দিচ্ছি ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে। নাগরিকদের সেলফ ডিসিপ্লিন থাকতে হবে। সব নিত্যপণ্যে কর প্রায় শূন্য করে দেওয়া হয়েছে। দেশের সব সরকারি দপ্তরকে তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্ব দিতে হবে।’

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডিআইজি, পুলিশ কমিশনার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার, কর কমিশনার, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহীসহ বিভিন্ন সংস্থার প্রধানরা।

এসি/ আই.কে.জে

অর্থ উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250