সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ছোট মন্ত্রিসভায় যাদের নাম *** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি

ইরানে বোমা ফেলে গাজাকে বিশ্ববাসীর মন থেকে মুছতে চাইছেন নেতানিয়াহু: আমেরিকান সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ২১শে জুন ২০২৫

#

এলিজাবেথ ওয়ারেন। ছবি: এএফপি

আমেরিকার প্রভাবশালী আইনপ্রণেতা ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ভেবেছেন, ইরানে হামলা করে গাজা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে নিতে পারবেন। কিন্তু তিনি সতর্ক করে বলেছেন, বিশ্ববাসী নেতানিয়াহুর ওপর নজর রাখছে।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি গ্লোবালের প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাবেথ ওয়ারেন স্থানীয় সময় আজ শনিবার (২১শে জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে নেতানিয়াহুর উদ্দেশে এ সতর্কবার্তা দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাবেথ ওয়ারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন। তিনি ইরানের সঙ্গে যুদ্ধকে ব্যবহার করে গাজায় চলমান সংকট থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছেন নেতানিয়াহু—বলে অভিযোগ তুলেছেন।

তিনি বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়তো ভাবছেন, ইরানে বোমা ফেললেই কেউ আর গাজার দিকে নজর দেবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, মানুষ সেখানে অনাহারে মরছেন। ৫৫ হাজার মানুষ নিহত হয়েছেন। সীমান্তে ত্রাণকর্মী ও চিকিৎসকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। খাদ্যের আশায় ছুটে আসা নিরীহ মানুষের ওপর গুলি চালানো হচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহু, বিশ্ব আপনাকে দেখছে।’

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, গতকাল শুক্রবার (২০শে জুন) গাজা শহরের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় ডজনখানেক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। ওয়াফা নিউজের সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, শহরের পশ্চিম পাশে দারাবিয়েহ চত্বরের কাছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে শুক্রবার বহু মানুষ নিহত ও আহত হন।

আমেরিকান সিনেটর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250