শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল

বায়ুদূষণ সামলাতে এবার কৃত্রিম বৃষ্টি নামাবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বায়ুদূষণে প্রায়ই শীর্ষে থাকে ভারতের রাজধানী নয়াদিল্লি। যানবাহন নিয়ন্ত্রণসহ নানা পদক্ষেপেও দূষণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দূষণ কমাতে এবার ক্লাউড সিডিং পদ্ধতিতে কৃত্রিম বৃষ্টি নামাবে ভারত।

চলতি মাসের ৪ থেকে ১১ তারিখ পর্যন্ত এ পরীক্ষা চালানোর কথা ছিল। তবে বর্ষার কারণে এক মাস পেছানো হলো তারিখ।

নতুন তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৩০শে আগস্ট থেকে ১০ই সেপ্টেম্বর। ভারতের পরিবেশমন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু।

পরিবেশমন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা জানান, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) ৪ঠা থেকে ১১ই জুলাইয়ের মধ্যে পরীক্ষার অনুমতি দিয়েছিল। কিন্তু আবহাওয়া দপ্তর ও পুনের ট্রপিক্যাল মেটেরোলজি ইনস্টিটিউটের মতে, এ সময় বর্ষার মেঘ পরীক্ষার জন্য উপযুক্ত নয়। তাই দিল্লি সরকার আইআইটি কানপুরের সঙ্গে আলোচনা করে সময় পিছিয়ে দিয়েছে।

মন্ত্রী বলেন, ‘আমরা ডিজিসিএর কাছে ৩০ই আগস্ট থেকে ১০ই সেপ্টেম্বরের মধ্যে ট্রায়ালের জন্য সময় চেয়েছিলাম। সেই অনুমতি এখন আমরা পেয়ে গেছি। এবার দিল্লি প্রথমবারের মতো আকাশ থেকে কৃত্রিম বৃষ্টির পরীক্ষা দেখবে। এটি একটা ঐতিহাসিক পদক্ষেপ।’

ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250