শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী *** প্রধানমন্ত্রীকে নিয়ে তার মেয়ের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল

শুল্ক ও সংঘবদ্ধ অপরাধ নিয়ে ট্রাম্প-লুলার আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা গত মঙ্গলবার (২রা ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন। উভয় নেতা বাণিজ্য, অর্থনীতি এবং সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা নিয়ে আলোচনা করেছেন। ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। তাদের মধ্যে প্রায় ৪০ মিনিট কথা হয়েছে। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়েছে, কফি, গরুর মাংসসহ যুক্তরাষ্ট্রে নিজেদের অন্যান্য পণ্য রপ্তানির ওপর থেকে বাড়তি শুল্ক প্রত্যাহারের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন লুলা। তা ছাড়া আরও যেসব পণ্য থেকে শুল্ক প্রত্যাহার করা হয়নি, তা নিয়েও আলোচনা অব্যাহত রাখতে চায় ব্রাজিল।

পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লুলার সঙ্গে ফোনালাপের কথা জানান ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, অন্যান্য বিষয়ের সঙ্গে আমাদের মধ্যে ‘নিষেধাজ্ঞা’ নিয়েও আলোচনা হয়েছে। এখানে ট্রাম্প নিষেধাজ্ঞা বলতে ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ফৌজদারি মামলায় কারাদণ্ড দেওয়া নিয়ে দেশটির বিচারব্যবস্থার ওপর চাপ তৈরিকে বুঝিয়েছেন।

পরে ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘আশা করি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার সঙ্গে আমার শিগগিরই দেখা হবে। আমাদের নতুন এ অংশীদারত্ব অনেক বেশি ভালো ফল বয়ে আনবে।’

গত মাসে কোকোবীজ, ফলমূলসহ ব্রাজিলের কিছু খাদ্যপণ্যের ওপর থেকে ৪০ শতাংশ বাড়তি শুল্ক প্রত্যাহার করেন ট্রাম্প। ট্রাম্পের মিত্র বলসোনারোর বিরুদ্ধে মামলার কারণে গত জুলাইয়ে এ শুল্ক আরোপ করা হয়েছিল।

এমন এক সময়ে ট্রাম্প ও লুলা ফোনালাপ করলেন, যখন ক্যারিবীয় অঞ্চলে সম্প্রতি ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করেছে ওয়াশিংটন। তা ছাড়া তিন মাস ধরে ভেনেজুয়েলা উপকূলে মাদক পাচারের অভিযোগে দেশটির নৌযানের ওপর ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছেন মার্কিন সেনারা।

জে.এস/

লুইস ইনাসিও লুলা দা সিলভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250