মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম—বাংলাদেশকে মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত এনে দিয়েছেন এই পঞ্চপাণ্ডব। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, একই বছরে ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল—এমন আরও অনেক সাফল্যে তাদের অবদান অপরিসীম। তবে গত দুই-আড়াই বছরে নানা কারণে জাতীয় দলে পঞ্চপাণ্ডবদের একসঙ্গে দেখা যাচ্ছে না।

পঞ্চপাণ্ডবরা না থাকায় এখন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজদের কাঁধেই সংস্করণভেদে নেতৃত্বভার তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তরুণদের মধ্যে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ওপেনিংয়ে ঝড় তুলতে পারলেও ইনিংসটা বড় করতে পারেন না। তাওহীদ হৃদয়ও আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় তিন বছর ধরে খেললেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে পারছেন না।

এবারের বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলা মঈন আলী আজ শনিবার (১০ই জানুয়ারি) সিলেটে সংবাদ সম্মেলনে এসেছেন। বাংলাদেশ ক্রিকেট দলের অতীত-বর্তমান অবস্থার তুলনা করতে গিয়ে মঈন বলেন, ‘আমার মতে ভালো ক্রিকেটার বেশি রয়েছেন, তবে সেই মানের ক্রিকেটার নেই। মানে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত অনেক ভালো ক্রিকেটার আছেন। তবে এই মুহূর্তে সেই বিশ্বমানের ক্রিকেটাররা নেই।’

তামিম, মাহমুদউল্লাহ গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। মুশফিক শুধু খেলছেন টেস্ট। মাশরাফি ২০২০ সালের পর বাংলাদেশের হয়ে খেলছেন না। সাকিব তো ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে কানপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারছেন না। সে যা-ই হোক, মঈনের মতে তামিম-সাকিবরা শুধু ক্রিকেটারই ছিলেন না। তারা মানসিকভাবেও দৃঢ় ছিলেন।

সিলেটে আজ সাংবাদিকদের মঈন বলেন, ‘আমার মতে আগে দুই-তিনজন বিশ্বমানের ক্রিকেটার ছিলেন। যেমন সাকিব, তামিম। শুধু বিশ্বমানের ক্রিকেটার হওয়া নয়, তারা অনেক দৃঢ় মানসিকতার অধিকারীও ছিলেন। দীর্ঘ সময় তাদের (সাকিব-তামিম) মতো ক্রিকেটার পাওয়া বাংলাদেশের জন্য অনেক বড় সৌভাগ্যের ছিল।’

ক্রিকেটার সাকিবের চেয়ে রাজনীতিবিদ সাকিব আল হাসানের পরিচয়টাই যেন বড় হয়ে উঠেছে। ঘরের মাঠে খেলে বিদায় নেওয়ার কথা তিনি অনেকবার বলেছেন। কিন্তু সেই সুযোগ তার মিলছে না। সাকিবের ঘরের মাঠ থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রসঙ্গে মঈন বলেন, ‘সাকিব বলেছেন যে তিনি এখনো বাংলাদেশের হয়ে খেলতে চান এবং এখানেই তার ক্যারিয়ারের ইতি টানতে চান। আমি নিশ্চিত যে তিনি আবার দর্শকদের সামনে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ভালোভাবে বিদায় নিতে চান।’

বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে গত বছরের ডিসেম্বরে সাকিব বিস্তারিত অনেক কথা বলেছিলেন। সেবার মঈনের সঙ্গে অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আদিল রশিদ। সেই পডকাস্ট সম্পর্কেও আজ সিলেটে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মঈন। ৮ পয়েন্ট নিয়ে বর্তমানে সিলেট টাইটান্স পয়েন্ট টেবিলের তিনে। রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্সেরও সমান ৮ পয়েন্ট। তবে নেট রানরেটের কারণে রংপুর দুইয়ে ও রাজশাহী চারে। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস।

মঈন আলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250