শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেষ মিনিটের গোলে লেগানেসকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালে বুধবার (৫ই ফেব্রুয়ারি) লেগানেসের বিপক্ষে ৩-২ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। এই জয়ে সেমিফাইনালে উঠে গেল কার্লো আনচেলত্তির দল।

প্রথম হাফেই রিয়াল মাদ্রিদ দুইবার এগিয়ে যাওয়ার পর দুই গোল হজম করে তারা। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখন একেবারে শেষ মুহূর্তে আবারও গোল পায় রিয়াল। ১৮তম মিনিটে মদ্রিচের গোলে এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে রদ্রিগোর পাস বক্সে প্রথম দফায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জালে পাঠান ক্রোয়াট মিডফিল্ডার।

আরো পড়ুন : ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে পিএসজি

২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন্ড্রিক। সতীর্থের পাসে বক্সে প্রতিপক্ষের পা ছুঁয়ে বল পান ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ছয় গজ বক্সের বাইরে থেকে জোড়ালো শটে গোল করেন তিনি। প্রথম হাফেই এক গোল শোধ দেয় লেগানেস। ৩৯তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান হুয়ান ক্রুস।

৫৯তম মিনিটে ক্রুসের দ্বিতীয় গোলে সমতায় ফেরে লেগানেস। এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লেগানেস। ৮৪তম মিনিটে বক্সের বাইরে থেকে লেগানেসের দানি রাবারের নিচু শট ঝাঁপিয়ে ধরেন রিয়াল গোলরক্ষক লুনিন।

ম্যাচে বাড়ানো সময়ের তৃতীয় মিনিটে লেগানেসকে কাঁদিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রিয়াল। ৯৩তম মিনিটে দিয়াজের ক্রস হেড করে গোল করেন তরুণ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া। 

এস/  আই.কে.জে

রিয়াল মাদ্রিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250