বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

জ্বালানি সংকটের জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার: তথমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৬ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

দেশে চলমান জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচার সরকার দায়ী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, পর্যাপ্ত গ্যাস মজুত থাকা সত্ত্বেও স্বৈরাচার সরকার তা উত্তোলনে কার্যকর উদ্যোগ নেয়নি, বরং আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর নির্ভরশীলতা বাড়িয়েছে। এর প্রভাবেই বর্তমান সংকট তৈরি হয়েছে।

আজ সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব এ সংকট তীব্র করেছে। বিশেষ করে হরমুজ প্রণালির পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। নিজস্ব গ্যাস উৎপাদন বাড়ানো গেলে এই সংকট অনেকটাই এড়ানো যেত।

তিনি বলেন, রাষ্ট্র ও রাজনীতিকে সংস্কার না করলে চলমান সংকট থেকে মানুষকে বের করে আনা সম্ভব হবে না। জহির উদ্দিন বলেন, জনসেবা নিশ্চিত করাই গণমাধ্যমের মূল দায়িত্ব। তথ্যপ্রাপ্তিতে কোনো বাধা যেন না থাকে, সে বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

মন্ত্রী আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবার লক্ষ্য নিয়ে রাজনীতি করছে। একটি দুর্বল রাষ্ট্র কাঠামোর সীমাবদ্ধতা তুলে ধরে তা সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছে দলটি।

জহির উদ্দিন স্বপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250