মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

১৩০ বছর পর্যন্ত বেঁচে থাকার স্বপ্ন দেখেন দালাই লামা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫

#

দালাই লামা। ছবি: এএফপি

তিব্বতি বৌদ্ধদের ধর্মীয় নেতা দালাই লামা আরও অন্তত ৪০ বছর, বা মোট ১৩০ বছরেরও বেশি বাঁচার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তিনি আশা করেন—তিনি ১৩০ বছরের বেশি বাঁচবেন। মৃত্যুর পর তিনি পুনর্জন্ম নিয়ে তিব্বতি বৌদ্ধধর্মের প্রধান হিসেবে আবার ফিরে আসবেন বলেও ভক্তদের আশ্বাস দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ শনিবার (৫ই জুলাই) ভারতের হিমাচলের ধর্মশালায় তার দীর্ঘ জীবন কামনায় আয়োজিত এক প্রার্থনা অনুষ্ঠানে এসব কথা বলেন দলাই লামা। এদিন হাজারো ভক্ত, সন্ন্যাসী এবং বিভিন্ন দেশের অতিথিরা ওই অনুষ্ঠানে যোগ দেন। আগামীকাল রোববার (৬ই জুলাই) তার ৯০ তম জন্মদিন।

অনুষ্ঠানে দলাই লামা বলেন, ‘আমি এখন পর্যন্ত বৌদ্ধধর্ম এবং তিব্বতের মানুষের জন্য যথেষ্ট ভালোভাবে কাজ করতে পেরেছি। এখনো আশা করি, আমি ১৩০ বছরের বেশি বাঁচব।’ তার এ কথা শুনে উপস্থিত ভক্তরা হাততালি ও উল্লাসে ফেটে পড়েন।

ইতিমধ্যে দলাই লামা তিব্বতি বৌদ্ধধর্মের সবচেয়ে দীর্ঘজীবী নেতা হিসেবে ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন। ধর্মশালায় অবস্থিত তার আশ্রমে তিনি প্রায় ৯০ মিনিট সময় কাটান। ১৯৫৯ সালে চীনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর তিনি ভারতে আশ্রয় নেন এবং তারপর থেকে ধর্মশালায় বসবাস করছেন।

জন্মদিনের অনুষ্ঠানে ভারতের শীর্ষ মন্ত্রী, আমেরিকার কূটনীতিকসহ হাজারো ভক্ত উপস্থিত থাকবেন। ১৯৮৯ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত দালাই লামা স্বাধীনতার জন্য নয়, বরং তিব্বতের বিশেষ ধর্মীয়, সাংস্কৃতিক ও জাতিগত পরিচয় রক্ষার জন্য স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছেন।

জে.এস/

দালাই লামা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250