বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনায় আন্তঃমন্ত্রণালয় সভা *** প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ *** প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ *** শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী *** ‘চোখে আওয়ামী লীগ আর বিকল্প হচ্ছে বিএনপি’ *** সিদ্ধান্ত পরিবর্তন, একুশে বইমেলা ২৫শে ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ *** সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, বের হয়ে গেলেন বাসস এমডি মাহবুব মোর্শেদ *** রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর *** আওয়ামী লীগ অফিসে টানানো ব্যানার খুলে ফেলল বৈষম্যবিরোধীরা *** প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা চেয়েছে সরকার

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে চাকরির সুযোগ, আবেদন শেষ হচ্ছে আগামীকাল

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ফাউন্ডেশনে ২ ক্যাটাগরির পদে নবম ও ১২তম গ্রেডে ১৩৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামীকাল সোমবারের (১৪ই এপ্রিল) মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা

পদসংখ্যা: ১৫৫টি

আবেদনের যোগ্যতা: স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়, কর্মী ব্যবস্থাপনা, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনাসংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে।

আবেদনের বয়স: ৩১শে মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর;

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯);

২. পদের নাম: মাঠ কর্মকর্তা

পদসংখ্যা: ১১৭৫টি

আবেদনের যোগ্যতা: *স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। উপজেলা পর্যায়ে পিডিবিএফের সুফলভোগী সদস্য/উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় আহরণসহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে;

প্রার্থীর বয়স: ৩১শে মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর;

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড–১২);

আবেদন পদ্ধতি

*আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (http://pdbf.teletalk.com.bd) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে (www.pdbf.gov.bd) জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ বা অন্য অপারেটর থেকে ০১৫০০১২১১২১–৯ পর্যন্ত কল অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের বিষয়বস্তুতে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে;

আবেদন ফি জমা

*অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের সময়সীমা: আগামীকাল সোমবার ১৪ই এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত;

আরএইচ/

চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250