রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার *** নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য *** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

ঐতিহ্যবাহী খাজা ঘরেই তৈরি করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

গ্রামের মেলার জনপ্রিয় একটি খাবার খাজা। মচমচে মিষ্টি স্বাদের এই খাবারটি ছোটবেলায় কম-বেশি সবাই খেয়েছেন। যুগের সঙ্গে হারিয়ে যেতে বসেছে খাজার স্বাদ। চাইলে কিন্তু ঘরেই বানিয়ে ফেলতে পারেন মজার এই খাবারটি। জেনে নিন রেসিপি- 

উপকরণ- 

ময়দা- ২ কাপ

ঘি- ২ চামচ

সামান্য লবণ 

সয়াবিন তেল- পরিমাণ মতো

সিরার জন্য-

আরো পড়ুন : সুস্বাদু বাদশাহী ডিম কোর্মা রান্নার রেসিপি

চিনি- ২ কাপ

পানি- ১কাপ

এলাচ গুঁড়ো- সামান্য

প্রণালি- 

লুচি বা পরোটার জন্য যেভাবে ময়দা মাখেন সেভাবে মেখে নিন। লেচি কেটে গোল করে বেলে নিন। এবার বেলে চারটি রুটি বা লুচি একটির ওপর আরেকটি রেখে রোল করে নিন। এই রোল লম্বালম্বি সমান চারভাগে কেটে আলতো করে একবার বেলুন। খেয়াল রাখবেন আকৃতি যেন লম্বা থাকে। 

কড়াইয়ে তেল গরম করুন। খাজাগুলো লাল করে ভেজে নিন। একসঙ্গে অনেকগুলো খাজা ভাজবেন না। এতে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।

অন্য একটি পাত্রে ফুটন্ত পানিতে এলাচ গুঁড়ো আর চিনি দিয়ে ভালভাবে নেড়ে সিরা বানিয়ে নিন। ভেজে তোলা খাজাগুলো এই সিরায় দিয়ে দিন। ৩০ মিনিট সিরাতে ডুবিয়ে রেখে পরিবেশন করুন। 

এস/ আই. কে. জে/ 


রেসিপি খাজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250