সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

আজ ১৮ ঘণ্টা চাপ কম থাকবে তিতাস গ্যাসের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় আজ শুক্রবার (২৬শে ডিসেম্বর) ১৮ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

গতকাল বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) রাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা তিতাস গ্যাসের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের প্রান্তে গ্যাসের চাপ কম থাকতে পারে। এ সময়ে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাস ব্যবহারে সাময়িক ভোগান্তির সম্মুখীন হতে পারেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

জে.এস/

তিতাস গ্যাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250