বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

প্রেম ও যৌনতাহীন বিয়ের দিকে ঝুঁকছে জাপানিরা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ১১ই মে ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

এক ধরনের নতুন বিয়ের প্রতি ঝোঁক বাড়ছে জাপানিদের। যেখানে নেই কোনো প্রেম, কোনো শারীরিক সম্পর্ক। এই বিয়ের নাম দেওয়া হয়েছে ফ্রেন্ডশিপ ম্যারেজ। এরইমধ্যে এমন বিয়ে করেছে হাজার হাজার জাপানি তরুণ-তরুণী।

হংকংভিত্তিক একটি সংবাদমাধ্যমের পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, অন্যান্য বৈবাহিক সম্পর্কের মতো একেবারেই নয় এই বিবাহিত জীবন। আইনিভাবে স্বীকৃত এই বিয়েতে এক ছাদের তলায় থাকেন দুজন। কিন্তু একে অপরের প্রতি প্রেম নেই। শারীরিক সম্পর্কও থাকবে না। কিন্তু কৃত্রিম উপায়ে সন্তানের জন্ম দিতে পারেন। আর পাঁচটা সাধারণ শিশুর মতোই সমস্ত অধিকার পাবে এই দম্পতির সন্তানও। বিয়ের পর চাইলে তৃতীয় কোনও ব্যক্তির সঙ্গে প্রেম বা শারীরিক সম্পর্ক করতে পারবেন।

আরো পড়ুন : পরকীয়ায় লিপ্ত হচ্ছে পাখিরা, হচ্ছে ডিভোর্সও!

কীভাবে হচ্ছে এই বিয়ে? দীর্ঘদিনের পরিচিতরা সাধারণত এইভাবে বিয়ে করছেন না। বিয়ের আগে কয়েকবার দেখা করেই বিয়ে করে ফেলছেন জাপানি তরুণ-তরুণীরা। সারাদিন কী খাওয়া হবে, কবে কাপড় ধোয়া হবে, ফ্রিজের কোথায় কী খাবার রাখা হবে, মাসের খরচ কীভাবে সামলানো হবে- এইসব আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে এই বৈবাহিক সম্পর্ক। সারাদিন পরে মন খুলে আড্ডা হবে, শুধু এই একটা কারণেই টিকে থাকছে বিয়ের সম্পর্ক।

জাপানের একটি সংবাদপত্রের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সাল থেকে ৫০০টি দম্পতি এইভাবে বিয়ে করেছেন। তার মধ্যে ৮০ শতাংশ বিয়ে এখনও টিকে রয়েছে। অনেক দম্পতির সন্তানও রয়েছে। গড়ে ৩২ বছর বয়সিরা এই ফ্রেন্ডশিপ ম্যারেজের দিকে ঝুঁকছেন। 

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রজন্মের অনেকেই বিয়ে নামক প্রতিষ্ঠানের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছেন। কিন্তু সমাজের চাপে পড়ে তাদের বিয়ে করতে হচ্ছে। সেই জন্যই ফ্রেন্ডশিপ ম্যারেজ বেছে নিচ্ছেন তারা।

সূত্র : সাউথ চায়না মর্নিং

এস/  আই.কে.জে

বিয়ে জাপানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250