বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস

আন্দোলনে আহতদের চিকিৎসায় সবই করছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ২০শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছুই করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে আহতদের দেখতে হাসপাতালে ভিড় না জমাতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২০শে আগস্ট) সকালে আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: দীপু মনি ও আরিফ খান জয়কে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো

পরিদর্শনকালে রোগীদের পাশাপাশি তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

এরপর তিনি বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকের সঙ্গে। এ সময় রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকরা।

এসি/ আই.কে.জে

আন্দোলন স্বরাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250