বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

এবার নাটকে মেহজাবীনের বোন মালাইকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শক মাতাচ্ছেন তিনি। এবার সেই পথ অনুসরণ করে অভিনয়ে নাম লেখালেন তার ছোট বোন মালাইকা চৌধুরী।

‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে দেখা যাবে মালাইকাকে। এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। মেহজাবীনের গল্পে নাটকটি রচনা ও নির্মাণ করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) থেকে শুরু হয়েছে নাটকের শুটিং।

এ প্রসঙ্গে মালাইকা বলেন, শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়া নির্মাণ করবে জেনেই এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুণ সহযোগিতা করছেন আমাকে। দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান সেসব জানতে মুখিয়ে থাকবো।

নির্মাতা রাজ বলেন, মেহজাবীনের বোন বলেই যে তাকে সুযোগ দিয়েছি বিষয়টি তেমন নয়। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার।

তিনি আরও বলেন, এক্ষেত্রে প্রথমে মালাইকা নামটি মাথায় আসে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা আছে। শুটিংয়ে ভীষণ পরিশ্রমী মনে হচ্ছে তাকে। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।

প্রসঙ্গত, চলতি বছরেই ইউটিউবে মুক্তি পাবে মালাইকার ‘সন্ধিক্ষণ’। এর আগে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।

ওআ/কেবি


মেহজাবীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250