সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬ *** অজিত দোভাল কি সত্যিই গোপনে ঢাকা সফর করেছেন? *** সংবাদমাধ্যম প্রাসঙ্গিক না থাকলে সমাজ সংকটে পড়বে *** চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ *** নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত-বাংলাদেশ থেকে পাচার বলে দাবি কর্তৃপক্ষের

চাঁপাইনবাবগঞ্জের আম গেল সুইডেনে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ২৩শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

এবারের মৌসুমে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ থেকে বিদেশে আম রপ্তানি শুরু হয়েছে। শনিবার (২২শে জুন) বিকেলে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কেন্দ্রবোনা গ্রামের রফিকুল ইসলামের বাগান থেকে মৌসুমের প্রথমবারের মতো ৬০০ কেজি হাড়িভাঙ্গা আম সুইডেনে রপ্তানি করা হয়।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বিদেশি ক্রেতাদের চাহিদা বিবেচনায় উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদিত আম রপ্তানিযোগ্য করার লক্ষ্যে কৃষকদের বিভিন্ন  প্রশিক্ষণ,পরামর্শ ও সহযোগিতা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তার ধারাবাহিকতায় কৃষক রফিকুলের বাগান থেকে ৬০০ কেজি হাড়িভাঙ্গা আম সুইডেন পাঠানোর মধ্য দিয়ে চলতি মৌসুমের প্রথম চালান চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বিদেশে পাঠানো হলো।

আমচাষি রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিগত কয়েক বছর ধরেই জেলা কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে আম উৎপাদন করছি। গতবছর ইউরোপের কয়েকটি দেশে আম রপ্তানি করেছি। শনিবার সুইডেনে ৬০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠানোর মধ্য দিয়ে চলতি মৌসুমে বিদেশে আম রপ্তানি শুরু করলাম। এবছর সুইডেন ছাড়াও রাশিয়া, ইংল্যান্ড, ইতালি, সৌদি আরবে আম পাঠানোর জন্য প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে এবং সে অনুযায়ী প্রস্ততি নিচ্ছি।

আরো পড়ুন: গোপালগঞ্জের সেই গাছ কি আসলেই কথা বলে?

তিনি আরও বলেন, কৃষি বিভাগের পরামর্শ মোতাবেক কৃষি চর্চা অনুসরণ করে রপ্তানির জন্য আমের ব্যাগ ব্যবহার করে শতভাগ নিরাপদ আম উৎপাদন করা হয়েছে। বালাইনাশক প্রয়োগ ও ব্যবহারবিধি অনুসরণ, রাসায়নিকের পরিমিত ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিত করে রপ্তানি উপযোগী করে উৎপাদন করা হয়েছে বলেও জানান তিনি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, চলতি মৌসুমে নাচোল উপজেলায় ২৫ জন আমচাষির সাথে কাজ করছে কৃষি বিভাগ। তাদেরকে রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে কৃষকদের নানারকম প্রশিক্ষণ,পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। আশা করছি, রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের কারণে আগামীতে বিদেশে আম রপ্তানি আরও বৃদ্ধি পাবে এবং কৃষকরাও বিদেশে আম রপ্তানিতে অন্য চাষিরাও উদ্বুদ্ধ হবেন।

উল্লেখ্য, এবার চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ টন। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

এইচআ/  

আম রপ্তানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

🕒 প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250