শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

মহালয়ার রাতে সরিষাবাড়িতে দুর্গাপ্রতিমা ভাঙচুর, আটক ১

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে তাড়িয়াপাড়া শ্রী শ্রী কালিমাতা মন্দির ও দুর্গা মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিমা ভাঙচুরের অভিযোগে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২০শে সেপ্টেম্বর) দিবাগত রাতে সরিষাবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তাড়িয়াপাড়ার এলাকায় এ ঘটনা ঘটে। 

আটক হাবিবুর রহমান পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে। মন্দির কমিটি জানায়, তাড়িয়াপাড়া মন্দিরে প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা হয়েছিল প্রতিমা। পূজার সব আয়োজন শেষ করে প্রতিমা শিল্পীদের বিদায় দেয় কর্তৃপক্ষ। শনিবার দিবাগত রাতে হঠাৎ মন্দিরে একজন প্রবেশ করেন।

তিনি সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে চলে যান। আজ রোববার সকালে মন্দিরে এসে সব প্রতিমা ভাঙা দেখতে পান মন্দির কমিটির লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। পরে এ ঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমান নামে একজনকে আটক করা হয়।

তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক সীতল চন্দ্র বর্মন স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘রোববার শুভ মহালয়ার দিনে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই আমরা। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে একজনকে আটক  করে।’

এ বিষয়ে জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল-মামুন জানান, ‘প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়। এ ঘটনায় হাবিবুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এ ঘটনার পেছনে কারো কোনো ইন্ধন আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’

জামালপুর দুর্গাপ্রতিমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250