বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

স্বস্তিকা যে কারণে সতর্ক করলেন ভক্তদের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সোজাসাপটা ভাষায় নিজের মনোভাব ব্যক্ত করতে কোনোদিন পিছপা হন না স্বস্তিকা মুখোপাধ্যায়। তা যে বিষয়েই হোক। এবার এই ঠোঁটকাটা অভিনেত্রী নিজেই হয়েছেন বিপদের সম্মুখীন। যা নিয়ে সতর্ক করলেন ভক্তদের। 

স্বস্তিকার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পড়েছে। এ নিয়ে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, বুধবার ‘‘আমার ফেসবুক পেজ হ্যাক্‌ড হয়েছে। আমার টিম এই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে। যদি কোনও অপমানজনক বা অশ্লীল পোস্ট নজরে পড়ে তা হলে দয়া করে এড়িয়ে যান, এবং জানবেন সেটি আমি করিনি।’’

আরো পড়ুন: কলকাতায় পাকাপাকি বাস করতে চান পরীমণি!

এর আগে দেবসহ অনেক তারাকার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পড়েছে। অনুসারীদের পড়তে হয়েছে বিভ্রান্তিতে।

স্বস্তিকা টলিউড ছাড়িয়ে বলিউডেও নিজেকে প্রমাণ করেছেন। তার নতুন হিন্দি ছবি ‘লভ সেক্স অউর ধোঁকা ২’-এর টিজ়ারে এক ঝলক দেখা গিয়েছে অভিনেত্রীকে। 

এসি/

স্বস্তিকা ভক্তদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250