শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

কলকাতায় পাকাপাকি বাস করতে চান পরীমণি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ২রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের গণ্ডি পেরিয়ে টলিউডে নাম লিখিয়েছেন পরীমণি। পশ্চিমবঙ্গে যাতায়াত বেড়ে গেছে তার। তবে কি কলকাতায় পাকাপাকিভাবে থেকে যেতে চান পরী? 

ভারতীয় সংবাদমাধ্যম পরীমণির কাছে জানতে চেয়েছিল, কলকাতায় আজকাল ঘন ঘন যাতায়ত হচ্ছে, এখানে পাকাপাকি বাস করার পরিকল্পনা আছে কি?

পরী বলেন, হ্যাঁ। প্রথম দিন এসেই বলেছিলাম এটা। কলকাতায় যে ভাবে চিত্রনাট্য পাচ্ছি, তাতে ইচ্ছে রয়েছে এখানে একটা বাড়ি কেনার। আমার তো ইচ্ছা, ছয় মাস দেশে কাজ করব, ছয় মাস কলকাতায় থাকব। প্রথম থেকেই মনে হতো, এখানে থাকতে পারলে কেমন হয়!

আরো পড়ুন: সেই বিড়ালের জন্য ৫০০০০ টাকা পুরস্কার ঘোষণা আসিফের

তবে বাসের ইচ্ছা থাকলেও শহরটা ভালো করে চেনেন না উল্লেখ করে নায়িকা বলেন, সেভাবে চিনি না। শুধু দুটি শপিং মল চিনি, ট্যাক্সিতে উঠলে বলতে পারব, ওইখানে নামিয়ে দাও। তবে মনে হয়, শুটিং করতে করতে চিনে যাব।

টলিউডে ‘ফেলুবকশি’ নামের একটি ছবিতে কাজ করছেন পরীমণি। এরইমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। 

এসি/  আই.কে.জে

পরীমণি কলকাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250