রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো *** ‘শুরু থেকেই পররাষ্ট্র উপদেষ্টা আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন...’ *** কেন্দ্র দখলের অভিযোগ, মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের *** ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে সৌদি: রাষ্ট্রদূত *** দ্রুত শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের *** ১৪ই এপ্রিলের মধ্যে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট: ইসি *** চীন-বাংলাদেশ সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলেও তা সফল হবে না: চীনা রাষ্ট্রদূত *** হিজবুল্লাহর নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে, যুদ্ধে জড়াতে পারে ইসরায়েলের সঙ্গে

গৃহ নির্মাণে ৩১৮৪ কোটি টাকা ঋণ দেবে আইডিবি, পাবেন শহরের নিম্ন মধ্যবিত্তরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

শহরে নিম্নমধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত, টেকসই এবং পরিবেশবান্ধব আবাসন নিশ্চিত করার লক্ষ্যে সাশ্রয়ী গৃহ নির্মাণে তিন হাজার ১৮৪ কোটি টাকা ঋণ দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। 

সোমবার (২৯শে এপ্রিল) সৌদি আরবের রিয়াদে আইডিবি’র বোর্ড অব গভর্নরস এর বার্ষিক সভা ২০২৪ অনুষ্ঠানকালে বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ‘রুরাল অ্যান্ড প্রি আরবান হাউজিং প্রজেক্ট দ্বিতীয় ধাপ’ শীর্ষক পাঁচ বছরমেয়াদি প্রকল্পটি বাস্তবায়নের জন্য এই ঋণ চুক্তি সই হয়েছে। 

আরো পড়ুন: বেগমগঞ্জের কূপে প্রতিদিন মিলবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস

প্রকল্পটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন বাস্তবায়ন করবে। প্রকল্পটির মাধ্যমে দেশের পল্লী ও শহরতলী এলাকায় বসবাসরত নিম্ন ও নিম্নমধ্যবিত্ত আয়ের জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত, টেকসই এবং পরিবেশবান্ধব আবাসন নিশ্চিতকল্পে সাশ্রয়ী গৃহ নির্মাণ ঋণ প্রদান করা হবে। এছাড়া গৃহ নির্মাণ ঋণ প্রদানে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি পাবে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে চাষযোগ্য জমি সংরক্ষণ করা সম্ভব হবে।

এইচআ/ আই.কে.জে/  

আইডিবি নিম্নমধ্যবিত্ত গৃহ নির্মাণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250