বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা

ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ানোর ‍সিদ্ধান্ত প্রত্যাহার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

রেস্তোরাঁ, ওষুধ, মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট, মোটরগাড়ির গ্যারেজ, ওয়ার্কশপসহ বেশ কিছু পণ্যের ওপর থেকে বাড়তি মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করা হয়েছে। 

বুধবার (২২শে জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে বলা হয়, চিকিৎসা সেবা আরও সহজ করতে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে যে ভ্যাট বাড়ানো হয়েছিল, তা প্রত্যাহার করে আগের অবস্থায় নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই খাতে এখন থেকে ২.৪% ভ্যাট দিতে হবে।

আর চলমান ডিজিটালাইজেশন কার্যক্রম অব্যাহত রাখতে মোবাইল ফোনের সিম ও রিম কার্ড এবং আইএসপি সেবার ওপরও সম্পূরক শুল্ক থাকছে না। পাশাপাশি রেস্তোরাঁর খাবারের দাম সুলভ রাখতে তিন-তারকা, চার-তারকা ও পাঁচ-তারকা হোটেল ছাড়া সব রেস্তোরাঁয় আরোপিত ভ্যাট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এর বাইরে মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ, নিজস্ব ব্রান্ডের তৈরি পোশাক ছাড়া অন্য পোশাক বিপণনের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, নন-এসি হোটেল, মিষ্টির দোকান ও নিজস্ব ব্রান্ডের তৈরি পোশাক বিপণনের ক্ষেত্রে ভ্যাটের হার ১৫% থেকে কমিয়ে ১০% নির্ধারণ করা হয়েছে।

এর আগে, শতাধিক পণ্য ও সেবায় আমদানি, উৎপাদন, সরবরাহ পর্যায়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারির পর থেকে খাতসংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করে আসছেন। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা এসেছে খোদ অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ও জাতীয় নাগরিক কমিটির কাছ থেকেও।

ওআ/কেবি

ভ্যাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250