শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল

জনপ্রিয় টিভি অভিনেতা আশিস কাপুর যে কারণে গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় টিভি অভিনেতা আশিস কাপুরকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, দিল্লির সিভিল লাইনস থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পুলিশ এই অভিনেতার খোঁজ শুরু করে। অবশেষে তাকে পুনে থেকে গ্রেপ্তার করা হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

অভিযোগকারীর দাবি, গত ১১ই আগস্ট একটি হাউস পার্টিতে আশিস কাপুর তাকে শৌচাগারে নিয়ে গিয়ে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এ ঘটনায় প্রথমে করা এফআইআরে আশিস কাপুরের পাশাপাশি তার বন্ধু, বন্ধুর স্ত্রী ও আরও দুজন অজ্ঞাতনামা ব্যক্তির নাম অন্তর্ভুক্ত ছিল। তবে পরে অভিযোগকারী বয়ান পরিবর্তন করে শুধু আশিস কাপুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন।

তার অভিযোগ, ওই ঘটনার ভিডিওগ্রাফিও করা হয়েছিল, যদিও পুলিশ এখন পর্যন্ত এমন কোনো ভিডিও উদ্ধার করতে পারেনি। অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, শৌচাগার থেকে বের হওয়ার পর আশিস কাপুরের বন্ধুর স্ত্রী তাকে মারধর করেন এবং তিনিই পুলিশে ফোন করেন। পরে ২১শে আগস্ট আশিস কাপুরের বন্ধু ও তার স্ত্রী আদালত থেকে আগাম জামিন পান।

এদিকে ১৮ই আগস্ট অভিযোগকারী নতুন করে আরও একটি মামলা করেন, যেখানে তিনি আবারও আশিস কাপুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার দিন সিসিটিভি ফুটেজে আশিস কাপুর ও ওই নারীকে একই সঙ্গে শৌচাগারে প্রবেশ করতে দেখা গেছে। দীর্ঘ সময় বের না হওয়ায় অতিথিরা দরজায় ধাক্কা দেন, এর পরেই ঝগড়ার ঘটনা ঘটে। বর্তমানে আশিস কাপুরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আশিস কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250