শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতিসীমা না মানলে মামলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি চালালে ভিডিও দেখে মামলা করা হবে। আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে মামলা শুরু হবে বলে জানিয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। শনিবার (৮ই জানুয়ারি) এ ঘোষণা দেওয়া হয়েছে।

সম্ভাব্য সড়ক দুর্ঘটনা রোধ করতে প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিসীমা অতিক্রমকারী যানবাহনের বিরুদ্ধে ভিডিও দেখে মামলা করবে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)।  

শনিবার (৮ই ফেব্রুয়ারি) ঢাকার কুড়িলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেনেন্স) কোম্পানি লিমিটেডের যানচলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান।সংবাদ সম্মেলনে কিছু দুর্ঘটনা এবং উদ্ধারের ভিডিও চিত্রও দেখানো হয়।

হাসিব হাসান খান ব‌লেন, ১০০ কিলোমিটারের বেশি গতিতে গা‌ড়ি চালা‌লে পু‌লিশ‌কে জানা‌নো হ‌বে। ভি‌ডিও পু‌লিশ‌কে সরবরাহ করা হ‌বে। কো‌নো গা‌ড়ির বিরু‌দ্ধে গ‌তিসীমা লঙ্ঘনে তিনবার মামলা হয়ে থাক‌লে সে‌টি‌কে ভবিষ্যতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হবে।

নিরাপত্তা বিভাগের পরিচালক বলেন, ২০২৩ সালের ২রা সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাত্রা শুরু করে। এরপর থেকে প্রধানত পাঁচ সমস্যা মোকাবিলা করতে হ‌চ্ছে। এগুলো হলো- ওভারহিট গাড়ি, চাকা পাংচার, জ্বালানি শেষ হয়ে যাওয়া, বিমানবন্দরের যাত্রী সেবা ও দুর্ঘটনা।

তিনি জানান, এক্সপ্রেসওয়ে চালুর পর থেকে এ পর্যন্ত শুধু জানুয়ারি মাসে এক্সপ্রেসওয়েতে চলাচল করা অবস্থায় ৯০টি গাড়ির ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। টায়ার পাংচারের ঘটনা ঘটে ৫১টি, জ্বালানি ফুরিয়ে গা‌ড়ি ব‌ন্ধের ঘটনা ঘটে ২০টি এবং ১০টি দুর্ঘটনা ঘটেছে।

হা.শা./কেবি



এলিভেটেড এক্সপ্রেসওয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250