শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত

বান্দরবানে মারমা বাজারের অবৈধ টোল বন্ধ হচ্ছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বান্দরবান জেলা শহরের ঐতিহ্যবাহী মারমা বাজারে আগামীকাল বুধবার (১০ই সেপ্টেম্বর) থেকে অবৈধ টোল নেওয়া বন্ধ হচ্ছে। আজ মঙ্গলবার টোল বন্ধের দাবিতে বান্দরবান পাড়াবাসীর পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাইয়ের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণের সময় চেয়ারম্যান জানান, তিনি নিজে কাল সকালে বাজারে গিয়ে বিক্রেতাদের অবৈধ টোল না দেওয়ার জন্য বলবেন।

বান্দরবান পাড়াবাসীর পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে ২৫ জন বিশিষ্ট ব্যক্তি সই করেন। তাদের মধ্যে আছেন আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, আদিবাসী ফোরামের সভাপতি মংউষাথোয়াই মারমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচপ্রু মাস্টার, সাবেক সদস্য লুসাইমং মারমা, চ নু মং মারমা, সাবেক পৌর কাউন্সিলর ক্যসা মং মারমা ও থুইসিংপ্রু লুবু মারমা প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, জেলা শহরের উজানীপাড়া ও মধ্যমপাড়া এলাকায় গড়ে ওঠা মারমা বাজার সরকারি স্বীকৃত কোনো বাজার নয়। সড়কের দুই ধারে বসে হতদরিদ্র পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ, বিশেষ করে নারীরা বন থেকে সংগ্রহ করা শাকসবজি ও জুমচাষের পণ্য বিক্রি করে থাকেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের এই দৈনন্দিন পণ্য বিক্রি করাই জীবিকার একমাত্র অবলম্বন। সময়ের ধারাবাহিকতায় বাজারটি ‘মারমা বাজার’ নামে পরিচিতি পায়।

আদিবাসী ফোরামের সভাপতি মংউষাথোয়াই মারমা বলেন, এটি সরকারি নিবন্ধিত বাজার নয়, বরং একটি ঐতিহ্যের বাজার। অথচ বান্দরবান বাজারের ইজারা দেখিয়ে একটি মহল প্রায় দেড় দশক ধরে অবৈধভাবে টোল আদায় করছে।

আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা বলেন, পার্বত্য অঞ্চলে বাজার ব্যবস্থাপনার জন্য বাজার ফান্ড আইন রয়েছে। সেখানে প্রতিটি বাজারের সুনির্দিষ্ট এলাকা নির্ধারিত। মারমা বাজার সেই আইনে অন্তর্ভুক্ত নয়, বান্দরবান বাজার এলাকার মধ্যেও পড়ে না। তা ছাড়া ১৯০০ সালের পার্বত্য শাসনবিধিতেও পাহাড়িদের কৃষিপণ্যে টোলের বিধান নেই।

আজ বেলা ১১টার দিকে স্মারকলিপি গ্রহণকালে চেয়ারম্যান থানজামা লুসাই বলেন, মারমা বাজারে টোল আদায় অবৈধ। এ সময় তাকে জানানো হয়, কাল সকালে বাজারে টোল-ট্যাক্স বন্ধের দাবিতে সভা হবে। চেয়ারম্যান বলেন, তিনি নিজেও সেখানে উপস্থিত থাকবেন এবং বিক্রেতাদের টোল না দেওয়ার আহ্বান জানাবেন।

জানা গেছে, মারমা বাজারে প্রতিদিন ৫০ থেকে ১০০ জন বিক্রেতা বসেন। রোববার ও বুধবারের হাটে বসে ২০০ থেকে ৩০০ বিক্রেতা। তাদের কাছ থেকে প্রতিদিন ২০ থেকে ৫০ টাকা করে অবৈধভাবে আদায় করা হয়। মূলত বান্দরবান বাজারের অংশ দেখিয়ে ইজারাদার এ টোল আদায় করেন বলে অভিযোগ রয়েছে। অথচ মূল বাজার থেকে মারমা বাজার অন্তত ৩০০ গজ দূরে।

বান্দরবান মারমা বাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250