শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

চলতি বছর সবচেয়ে বেশি পর্যটক গেছেন ব্যাংককে, তালিকায় আর কোন শহর আছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২২ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক আবারও ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক আসা শহরগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে। ধারণা করা হচ্ছে, এ বছর থাইল্যান্ডের এই রাজধানী শহরটিতে প্রায় ৩ কোটি ৩০ লাখ আন্তর্জাতিক পর্যটকের আগমন ঘটেছে। বাজার গবেষণা সংস্থা ইউরোমনিটর ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর এনডিটিভির।

জমজমাট নাইটলাইফ, স্ট্রিট ফুডের দৃশ্য এবং ক্রমবর্ধমান হোটেল শিল্পের জন্য বিখ্যাত থাই রাজধানী সারা বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে রয়েছে। এই বছর বিশ্বের সেরা ‘কুল’ সড়কের মধ্যে একটি হিসেবে পরিচিত হওয়া চারোএন নাখন রোড এবং ‘হোয়াইট লোটাস ইফেক্ট’ ব্যাংককের আন্তর্জাতিক আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছে।

পর্যটননীতি ও পর্যটক আকর্ষণে সফল হওয়া সত্ত্বেও সামগ্রিকভাবে সেরা শহরের র‍্যাঙ্কিংয়ে ব্যাংকক শীর্ষ ১০-এ উঠে আসতে পারেনি। পর্যটক আসার ক্ষেত্রে ব্যাংককের পর দ্বিতীয় স্থানে রয়েছে হংকং। এই নগরে প্রায় ২ কোটি ৩২ লাখ আন্তর্জাতিক পর্যটক গেছেন। পর্যটকের এই সংখ্যা নগরটির মোট জনসংখ্যার প্রায় তিন গুণ।

এ ছাড়া ২ কোটি ২৭ লাখ পর্যটক আগমনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লন্ডন। এর ফলে ২০২৫ সালে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে লন্ডন। ক্যাসিনো ও প্রাণবন্ত বিনোদনের জন্য পরিচিত চীনের ম্যাকাওয়ে গেছেন ২ কোটি ৪ লাখ পর্যটক। এই সংখ্যা ম্যাকাওকে চতুর্থ স্থানে উঠিয়ে এনেছে।

ইউরোমনিটর ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে, ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক আগমনের জন্য শীর্ষে থাকা ১০ নগরের মধ্যে ক্রমানুসারে অন্য ছয়টি হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল (১ কোটি ৯৭ লাখ পর্যটক), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১ কোটি ৯৫ লাখ), সৌদি আরবের পবিত্র মক্কা (১ কোটি ৮৭ লাখ), তুরস্কের আন্তালিয়া (১ কোটি ৮৬ লাখ), ফ্রান্সের প্যারিস (১ কোটি ৮৩ লাখ) এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর (১ কোটি ৭৩ লাখ)।

পর্যটন অবকাঠামো, সাংস্কৃতিক বিশেষ বৈশিষ্ট্য এবং পিএসজি চ্যাম্পিয়নস লিগ জয়ের মতো বড় বড় ফুটবল ম্যাচের হাই-প্রোফাইল ইভেন্টগুলোর কারণে প্যারিস টানা পঞ্চম বছরের মতো বিশ্বব্যাপী সবচেয়ে আকর্ষণীয় শহর হিসেবে রয়ে গেছে। অন্যান্য শীর্ষস্থানীয় ইউরোপীয় শহরের মধ্যে রয়েছে মাদ্রিদ, রোম, মিলান, আমস্টারডাম ও বার্সেলোনা।

জে.এস/

থাইল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250