মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

গুগল প্রধান একসঙ্গে ২০টির বেশি ফোন ব্যবহার করেন!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৬ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রযুক্তির নিত্যনতুন ছোঁয়ায় বদলে গেছে আমাদের জীবন। যার ফলে স্মার্টফোন এবং প্রযুক্তির ব্যবহার না করে এক মুহূর্ত থাকতে পারে না মানুষ। তবে, প্রযুক্তি বা স্মার্টফোন ব্যবহার ততক্ষণই ভালো যতক্ষণ মানুষ এটিকে ভালো কাজে ব্যবহার করে। আর এই সম্পর্কে গুগলের সিইও সুন্দর পিচাই তার একটি সাক্ষাৎকারে বেশ কিছু তথ্য দিয়েছেন।  যদিও এই সাক্ষাৎকারটি ২০২১ সালের। তবুও, এটি বর্তমান সময়েও যথেষ্ট প্রাসঙ্গিক। 

সুন্দর পিচাই বলেন, তিনি বিভিন্ন কারণে ২০টির বেশি ফোন ব্যবহার করে থাকেন। বর্তমানে যেখানে মানুষের জন্য একটি বা দুটি স্মার্টফোন পরিচালনা করাই কঠিন হয়ে পড়ে, সেখানে সুন্দর ২০টিরও বেশি স্মার্টফোন ব্যবহার কেন করেন সেই প্রশ্নের উত্তরে তিনি জানান,গুগলের সমস্ত ফিচারগুলো পরীক্ষা করার জন্য তাকে এটি করতে হয়।

আরো পড়ুন : প্রথমবারের মতো গ্রহাণুতে পানির অস্তিত্ব শনাক্ত

তিনি আরো জানান, তিনি তার অ্যাকাউন্টের নিরাপত্তা বজায় রাখতে ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তন করেন না। বরং তিনি অতিরিক্ত নিরাপত্তার জন্য টুফ্যাক্টর অথেন্টিকেশনের উপর নির্ভর করেন। অর্থাৎ তিনি আধুনিক নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করে নিজের অ্যাকাউন্ট নিরাপদে রাখেন।

এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসঙ্গে তিনি বলেন, এটি মানুষের তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার। বর্তমানে যার দ্বারা একাধিক সৃজনশীল কাজ করা সম্ভব।

স্ক্রিন টাইম সম্পর্কে পিচাই বলেন, শিশুদের স্ক্রিনটাইম ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিয়মের বদলে নিজেদেরই ব্যক্তিগত সময়সীমা নির্ধারণ করতে দেওয়া উচিত। তার মতে নতুন প্রজন্মকে প্রযুক্তির সাথেই চলতে হবে। কারণ, এটি বর্তমান জীবনের একটি বড় অংশ। তাই তাদের প্রথম থেকেই প্রযুক্তি শিখতে হবে এবং গ্রহণও করতে হবে। আর এই জন্যই শিশুদের নিজেকেই এর সময়সীমা সম্পর্কে সচেতন হতে হবে।

এস/ আই.কে.জে/ 

স্মার্টফোন গুগল প্রধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250