মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত মা হাতিকে বাঁচানো গেলো না

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত সেই বন্য মা হাতিটির মৃত্যু হয়েছে। প্রায় ২৫-২৬ বছর বয়সী হাতিটি পাহাড় থেকে গড়িয়ে পড়ার সময় মেরুদণ্ড ভেঙে যায় এবং তলপেটে গুরুতর আঘাত পায় বলে জানিয়েছে বন বিভাগ।

শনিবার বিকেল থেকে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সমন্বিত প্রচেষ্টায় হাতিটির চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। রোববার (১২ জুলাই) সকাল ১০টার দিকে হাতিটির মৃত্যু হয় বলে জানান কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন।

ডিএফও আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে হাতিটি গুরুতর আহত হয়েছিল। এতে তার মেরুদণ্ড ভেঙে যায় এবং পেটে গভীর ক্ষত সৃষ্টি হয়। সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হলেও আঘাতের মাত্রা অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরও জানান, আহত হাতিটির চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন। এরপর বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করে হাতিটির চিকিৎসা ও দেখভাল করেন।

এর আগে শনিবার বিকেল ৩টার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতিটির চিকিৎসা শুরু করেন।

বন বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন, টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় হাতিটি ঢাল বেয়ে নামার সময় পা পিছলে নিচে পড়ে যেতে পারে।

কক্সবাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250