সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের লাভ রোডসংলগ্ন প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গার্মেন্টসের শ্রমিকরা।

আজ মঙ্গলবার সকাল থেকে চলা এ বিক্ষোভের কারণে মহাখালী, ফার্মগেট, তেজগাঁও ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ চালকদের ওই এলাকা এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী শফিউল ইসলাম বলেন, তীব্র যানজটের কারণে বেইলি রোড থেকে কারওয়ান বাজার পর্যন্ত মোটরসাইকেলে পৌঁছাতে তার প্রায় ৩০ মিনিট সময় লেগেছে।

তিনি বলেন, রাস্তায় যানবাহন প্রায় স্থবির হয়ে পড়েছিল। কারওয়ান বাজার এলাকায় আমি প্রায় ১৫ মিনিট আটকে ছিলাম। পরে বাম দিকে মোড় নেওয়ার সুযোগ পেয়ে গ্রিন রোড হয়ে ফার্মগেটে আমার অফিসে পৌঁছাই।

তিনি আরও বলেন, যানজট এতটাই তীব্র ছিল যে ফার্মগেটমুখী যানবাহন এগোতে পারছিল না। ফলে ট্রাফিক সিগন্যাল কার্যত অকার্যকর হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেজগাঁও, মহাখালী ও ফার্মগেটকে সংযুক্তকারী প্রধান সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির আরও অবনতি ঘটে। গণপরিবহন সংকটের কারণে অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা গেছে।

বিক্ষোভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250