রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা, এখন শঙ্কামুক্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন বলিউডের নব্বই দশকের অন্যতম সেরা অভিনেতা গোবিন্দ। জানা গেছে, মঙ্গলবার ১লা অক্টোবর সকালে ভুলবশত নিজের রিভলভার থেকে গুলি চালিয়ে ফেলেন গোবিন্দ। সেটি পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় তার পায়ে গুলি লাগে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। 

আরও পড়ুন: যে কারণে ‘টাইটানিক’ সিনেমা করতে চাননি কেট উইন্সলেট

বলিউড অভিনেতার ম্যানেজার শশী সিং বলেছেন, ‘গোবিন্দা কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে নিজের রিভলবারটি তুলে রাখতে যান। এসময় হঠাৎ বন্দুক মাটিতে পড়ে গিয়ে বন্দুক থেকে গুলি বের হয়ে গোবিন্দার পায়ে লাগে। 

তিনি আরও বলেন, চিকিৎসকরা অস্ত্রোপচার করে পা থেকে গুলি বের করেছেন। তিনি এখন শঙ্কামুক্ত।

এসি/কেবি

গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250