বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

নিউইয়র্কে প্রাণ খুলে গাইলেন বেবী নাজনীন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাণ খুলে গান গেয়ে দর্শকশ্রোতা মাতালেন প্রবাসী জনপ্রিয় সঙ্গীত তারকা বেবী নাজনীন। বিএনপির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। তবে দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে গাইতে হয়েছে বেবী নাজনীনকে। 

সরকার পতনের পর এই প্রথম নিউইয়র্কে একক সঙ্গীতানুষ্ঠানে প্রাণ খুলে গান গেয়ে প্রবাসীদের মাতিয়ে তোলেন বেবী নাজনীন। দীর্ঘ ১৫ বছর তাকে প্রাণ খুলে গান গাওয়ার সুযোগ করে দেয় বেবি নাজনীনের প্রবাসী ভক্ত ও আশা গ্রুপ অব কোম্পনিজ। 

গত সোমবার (৩০শে সেপ্টেম্বর) নিউইয়র্কের কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় একক সঙ্গীতানুষ্ঠান আয়োজন করে তার ফ্যানস ক্লাব। 

আরো পড়ুন : যেখানেই যাবো ওকে নিয়ে যাবো, মুখ খুললেন ঐশ্বরিয়া

অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত বেবি নাজনীন তার জনপ্রিয় গানগুলো গেয়ে দর্শকশ্রোতাদের আনন্দ দেন। গানগুলোর মধ্যে ছিল- ওই রংধনু থেকে, এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত, দু'চোখে ঘুম আসে না তোমাকে দেখার পর, আমার ঘুম ভাঙাইয়া গেলোরে মরার কোকিলে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, প্রিয়তমা, সারা বাংলায় খুঁজি তোমারে, ও বন্ধু তুমি কই কই রে-এ প্রাণও বুঝি যায় রে, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে ও পত্রমিতা।

আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ কাশেম ও শারমিন সিরাজ সোনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আশা গ্রুপ অব কোম্পনিজের প্রেসিডেন্ট ও সিইও এবং আয়োজক কমিটির চেয়ারম্যান আকাশ রহমান ও আশা গ্রুপ অব কোম্পনিজের চেয়ারম্যান এশা রহমান প্রমুখ।

এস/ আই.কে.জে/

বেবী নাজনীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250