সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

মা-বাবার সঙ্গে আপস করলেন ঢাকার সেই তরুণী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩০ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিকার ও নিজের সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে মামলা করা সেই তরুণীর সঙ্গে তার অভিভাবকদের আপস হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪শে জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে এ কথা জানান তরুণী মেহরীন আহমেদ। এ সময় তার মা-বাবাও উপস্থিত ছিলেন।

এদিকে উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম মামলাটি খারিজ করে দেন। রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী মেহরীন আহমেদ গত ২২শে জুন এ মামলা করেছিলেন। পরে তার মা-বাবাকে আদালত তলব করলে ১০ই জুলাই মামলার শুনানি হয়।

শুনানির সময় ১৯ বছর বয়সী মেহরীন মা-বাবার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘আমাকে প্রতিনিয়ত শারীরিক-মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। আমি খেতে পারি না, ঘুমাতে পারি না। আমাকে তারা মানসিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে আমাকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয়। ...আমি আমার সুরক্ষা চাই। আমি জাস্টিস চাই।’

বাদী আরজিতে আরও বলেন, তিনি প্রাপ্তবয়স্ক হলেও মা-বাবা তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন করে যাচ্ছেন। শুনানির পর আদালত পরে আদেশ দেবেন বলে জানিয়েছিলেন। আজ মেহেরীন ও তার মা-বাবা আদালতে হাজির হন।

জে.এস/

মেহরীন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250