মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে *** শুধু পাঠ্যবইয়ে নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী *** ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি *** প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল *** পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক *** বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে, মন্ত্রিত্ব না পেয়ে কী ছাড়লেন সংসদ সদস্যপদ

কবে মাঠে ফিরবেন তা নিজেই জানালেন সৌম্য

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত বছর খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন সৌম্য সরকার। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। যে কারণে চলমান বিপিএলেও খেলার সুযোগ হয়নি সৌম্যের। যদিও ইনজুরি কাটিয়ে ইতোমধ্যেই যোগ দিয়েছেন রংপুর রাইডার্স শিবিরে। তবে ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠতে আরো কিছুদিন সময় লাগবে তার।

গতকাল বিপিএলের ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে সৌম্য বলেছেন, 'সবচেয়ে ভালো লেগেছে যে মাঠে আসতে পেরেছি। মাঠে এসে অনুশীলন করেছি, এটা খুবই ভালো। আজকে দ্বিতীয়-তৃতীয় দিন ব্যাটিং করলাম। আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। যেহেতু আমরা ক্রিকেটার, সবসময়ই ভালো লাগে মাঠে আসতে, কাজ করতে।'

মাঠে ফিরতে কোনো তাড়াহুড়া করতে চান না সৌম্য, 'চেষ্টা করছি (দ্রুত মাঠে ফিরতে)। তবে এখানে জোরাজুরি করতে গেলে হিতে বিপরীত হতে পারে। ব্যাটিং করছি এখন, কিন্তু ফিল্ডিংয়ের কোনো কিছু এখনও ওইভাবে করা হয়নি। আস্তে আস্তে যেতে হবে, যেগুলো প্রক্রিয়া আছে, সেসবের মধ্য দিয়ে যেতে হবে।'

আরো পড়ুন : ডার্বি ম্যাচ জিতে লিভারপুলের কাছাকাছি আর্সেনাল

'ফিজিও, চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে। উনারা ভালো বলতে পারবেন। আমি (ব্যাটিং) শেষ করে আমার ফিডব্যাক ফিজিওকে বলেছি। উনি আবার বাড়তি কিছু কাজ দিয়েছেন। এরকমভাবেই চলছে, চেষ্টা যত দ্রুত সম্ভব ফিরতে।'-যোগ করেন তিনি।

টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে এবং চিকিৎসকের পরামর্শ মেনেই মাঠে নামতে চান সৌম্য। তিনি বলেন, 'পুরোপুরি না সারলে বরং বেশি ঝুঁকি। যদি তাড়াহুড়ো করে নেমে যাই এবং আবার সেখানে লাগে, তাহলে এক মাসের জায়গায় দুই মাস লেগে যেতে পারে (ফিরতে)। আমি, চিকিৎসক, রংপুর রাইডার্স, সব পক্ষ মিলে কথা বলেই ঠিক করতে হবে।'

এস/কেবি

সৌম্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250