রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

সালমান-জেলেনস্কি বৈঠক: স্থান পেয়েছে বন্দিমুক্তি, রুশ আগ্রাসন বন্ধ ইস্যু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব সফর শেষ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সফরকালে তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন যেখানে ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ এবং রাশিয়ায় ইউক্রেনের যুদ্ধবন্দিদের মুক্তি নিয়ে আলোচনা হয়। 

জেলেনস্কির ওয়েবসাইটের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই নেতা যুদ্ধের অবসানে একটি ইউক্রেনীয় পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে সৌদি ক্রাউন প্রিন্সের ভূমিকার জন্য দেশটির পক্ষ থেকে ধন্যবাদ দেয়া হয়েছে বলেও বিবৃতি জানানো হয়।

এদিকে সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, চলমান সংকট সমাধানের লক্ষ্যে সব আন্তর্জাতিক প্রচেষ্টায় আগ্রহ ও সমর্থনের নিশ্চয়তা দিয়েছেন মোহাম্মদ বিন সালমান।

আরো পড়ুন: আরব আমিরাতে কাজের সুযোগ, বেতন সাড়ে ৪ লাখ টাকা

এর আগে মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) জেলেনস্কি সৌদি আরবে পৌঁছান। তাকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রিয়াদের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আবদুল রহমান বিন আবদুল আজিজ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বন্দিবিনিময় চুক্তি আলোচনায় যুক্ত রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার।

সূত্র: আল-জাজিরা

এইচআ/

সালমান-জেলেনস্কি বৈঠক বন্দিমুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250